মনেই হচ্ছে না বিয়ে করেছি, আলিয়া প্রসঙ্গে এমনই মত রণবীর কাপুরের

মনেই হচ্ছে না বিয়ে করেছি, আলিয়া প্রসঙ্গে এমনই মত রণবীর কাপুরের

সম্পর্কের রসায়ন নিয়ে রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট গত এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছেন। মুম্বইতে কাপুর পরিবারের নিজস্ব বাসভবন ‘বাস্তু’তে বসেছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের আসর। তাদের ভক্ত এবং প্রিয়জনদের আনন্দের জন্য এরপরে সকলের সামনে এসে ফটোসেশনও করেছেন দুজন। উল্লেখ্য, গত প্রায় চার বছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এবং দীর্ঘদিন ধরে লিভ ইন রিলেশনেও ছিলেন দুজনে। এবং এখন, একটি সাক্ষাত্কারে, রণবীর স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে ছুটি কাটানোর নানা অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। আর সেখানেই তাঁদের সম্পর্কের নানা খুঁটিনাটি নিয়েও কথা বলতে শোনা গিয়েছে রণবীরকে।

 রণবীরের মন্তব্য

রণবীরের মন্তব্য

সম্প্রতি একটি সর্বভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে কথা বলার সময় বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর। তাঁদের আসন্ন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে প্রেস কনফারেন্স করতে গিয়েছিলেন রণবীর কাপুর। এবং সেখানেই সিনেমার প্রচারের সময় রণবীর মজা করেই বলেন যে তিনি বিয়ে করেছেন তা একদমই মনে হচ্ছে না তাঁর। আর এর কারণ বিয়ের সব রিচুয়াল শেষ করেই ফের নিজেদের দৈনন্দিন রুটিনেই ফিরে গিয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। আর সেখানেই চলছে তাঁদের ব্যস্ত সময়। তাই বিয়ের সেই ফ্লেভারটা বেশিদিন নিতে পারেননি এই জুটি।

বিয়ের পরেই কাজে ফেরা

বিয়ের পরেই কাজে ফেরা

সম্প্রতি নিজেদের বিয়ের পর ছুটি কাটাতে যাওয়া প্রসঙ্গেও নিজের অভিব্যক্তি প্রকাশ করেছন ঋষি পুত্র রণবীর কাপুর। তিনি বলেছেন, “আমাদের জীবনে বিয়ের পর কোনও বড় পরিবর্তন আসেনি। আমরা পাঁচ বছর ধরে একসঙ্গে ছিলাম, তাই আমাদের মনে হয়েছিল চলো বিয়ে করি। তবে আমাদের কিছু কাজ ছিল তাই প্রথমে সেগুলি শেষ করছি।” সেই সঙ্গে কাজের সম্পর্কে বলতে গিয়ে, রণবীর আরও বলেছেন, “আমাদের বিয়ের পরের দিনেই, আমরা দুজনেই আবার কাজ শুরু করেছিলাম। আলিয়া তার শুটিংয়ে গিয়েছিল এবং আমিও মানালি গিয়েছিলাম।”

রণবীরের আগামী ছবি

রণবীরের আগামী ছবি

আগামী ২২ জুলাই মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘শামশেরা’ ছবি। এছাড়াও রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেগা প্রজেক্ট ব্রহ্মাস্ত্র’ রয়েছে তাঁদের হাতে। রণবীর কাপুর এবং আলিয়া ভাট উভয়কেই শীঘ্রই অয়ন মুখার্জির ফ্যান্টাসি ড্রামা ব্রহ্মাস্ত্রে প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে। অমিতাভ বচ্চন , নাগার্জুন এবং মৌনি রায় অভিনীত ছবিটি এই সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷

(Source: oneindia.com)