পায়জামা ছাড়া শুধু পাঞ্জাবি পরে নাচ মীরের, হেসে কুটিপাটি নেটাগরিকরা

পায়জামা ছাড়া শুধু পাঞ্জাবি পরে নাচ মীরের, হেসে কুটিপাটি নেটাগরিকরা

News

lekhaka-Paramita das

টলিউডের একজন জনপ্রিয় মুখ মীর আফসার আলী। রেডিও জকি হিসেবে তিনি আমাদের কাছে প্রথম পরিচিত। জি বাংলার মীরাক্কেল নামে এক রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করে উচ্চ শীর্ষে পৌঁছে যান তিনি। সেখান থেকেই তাঁর জনপ্রিয়তা অনেকটাই বেড়ে যায়। ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। নিয়মিত সঞ্চালনা করে থাকেন তিনি। শুধু তাই নয় ইউটিউবে ফুড ভ্লগিংও করে থাকেন তিনি । মীরকে সকলেই পছন্দ করেন। এবার তাঁর এমন একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে অনুগামীদের হাসি আর যেন ধরছে না। এমন কি আছে সেই ভিডিওতে যা দেখে সকলে একেবারে হেসে পাগল হয়ে যাচ্ছেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সুন্দর একটি নীল পাঞ্জাবি পরে বিছানার ওপর নাচ্ছেন। কিন্তু নীচে পায়জামাটি পরতে একেবারেই ভুলে গেছেন তিনি। তবে, এই হাসির ভিডিও অন্য কেউ না, তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

শুধু কি নাচ গান গাইতে গাইতে নাচ্ছেন তিনি। আর এমন দৃশ্য দেখে হাসি কি থামানো যায় বলুন। এই এত এই নাচ প্রিয় নায়িকাদের দেখেই শিখেছেন বলে ক্যাপশানে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, খারাপ বললে তিনি কষ্ট পাবেন। সঞ্চালক হিসাবে তিনি বেশ জনপ্রিয়। মীরের এই ‘আইটেম ডান্স’কে খুব বেশি কেউ অবশ্য খারাপ বললেননি। বরং বেশিরভাগ মানুষেরই পছন্দ হয়েছে। অনেকেই কিন্তু তাঁকে সেক্সি বলেও আখ্যা দিয়েছেন। ভিডিওতে তিনি মজা করে ক্লিভেজ দেখানোর চেষ্টা করছেন। আর যা দেখে হেসে গড়াগড়া খাচ্ছেন অনেকে। আবার অনেকে হাসির ইমোজি ব্যবহার করেছেন। অনেকেই মীরের নাচের ভিডিও দেখে লাইক ও কমেন্ট করেছেন।

মীরের এই পোস্ট দেখে অনেকেই খুব খুশী হয়েছেন বলেই জানিয়েছেন। তিনি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও পোস্ট করে থাকেন। যা খুব পছন্দ করেন সকলে। তাঁরও কিন্তু ইনস্টাগ্রামে ফ্যানের সংখ্যা কম নয়। অনেক অনুগামীরাই মজা করে বলেন, তিনি খুব মজার একজন মানুষ।