Rishabh Pant On Gautam Gambhir: গম্ভীর জমানায় এখনই দলে চরম অশান্তি! দ্রাবিড়ের জয়গানে নতুনের চরম সমালোচনায় পন্থ

Rishabh Pant On Gautam Gambhir: গম্ভীর জমানায় এখনই দলে চরম অশান্তি! দ্রাবিড়ের জয়গানে নতুনের চরম সমালোচনায় পন্থ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক পডকাস্টে ভারতের বিশ্বকাপ জয়ী পেসার ও অধুনা পুলিস কর্তা  যোগিন্দর শর্মা বিস্ফোরক কথা বলেছেন। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী জানিয়েছেন যে, গৌতম গম্ভীর (Gautam Gambhir) দলকে সামলাবে ঠিকই, কিন্তু বেশিদিন থাকতে পারবেন না দলে। এররপরই নড়েচড়ে বসেছিলেন অনেকে। তবে এবার গম্ভীরের দলেরই তারকা ক্রিকেটার প্রকাশ্য়ে নতুন হেডমাস্টারের সমালোচনা করেছেন। ঋষভ পন্থ (Rishabh Pant) চলতি দলীপ ট্রফি (Duleep Trophy 2024) খেলার ফাঁকেই কার্যত গম্ভীরের সমালোচনা করলেন।

জিয়ো সিনেমায় দেওয়া এক সাক্ষাথত্‍কারে বলেন, ‘দেখুন আমার মনে হয় রাহুল ভাই একজন মানুষ এবং কোচ হিসেবে খুবই ভারসাম্যপূর্ণ ছিলেন। তাঁর কোচিংয়ে ক্রিকেট দল হিসেবে আমাদের জন্য ভালো মুহূর্ত এবং খারাপ মুহূর্ত ছিল। ক্রিকেটের যাত্রায় ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। ব্যক্তি বিশেষেই নির্ভর করে বিষয়টি। যে দেখছে যে, ইতিবাচক না নেতিবাচক দিকে মনোনিবেশ করেছে। গৌতি ভাই অনেক বেশি আগ্রাসী। আমাদের জিততেই হবে। এই বিষয়ে তিনি খুবই একতরফা। কিন্তু আপনাকে সঠিক ভারসাম্য খুঁজে বের করতে হবে। এটি আন্তর্জাতিক ক্রিকেটের সেরা অংশ। উন্নতি করতে করতেই ভারসাম্য খুঁজে নিতে হয়।’

পাক্কা ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ১১ বছর পর এসেছে ভারতের কোনও আইসিসি ট্রফি! বিগত পাঁচটি আইসিসি ট্রফির ফাইনালে উঠেও বৈতরণী পার করতে পারেনি ভারত। তবে এবার রোহিত শর্মা অ্যান্ড কোং বার্বাডোজে ইতিহাস লিখে তেরঙা পুঁতে দিয়ে এসেছে। বিশ্বকাপের নিরিখে প্রায় ১৩ বছর পর আবার বিশ্বকাপ। আর এই কাপ এসেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুলের কোচিংয়েই। দেশকে কাপ জিতিয়ে কলার তুলে দায়িত্ব ছেড়েছেন তিনি।

 টি-২০ বিশ্বকাপ শেষের সঙ্গেই দ্রাবিড়ীয় সভ্য়তার অবসান হয়েছে। শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে গম্ভীরেরনতুন যুগ! যতীন পরাঞ্জপে, অশোক মালহোত্রা এবং সুলক্ষণা নায়েকের ক্রিকেট পরামর্শদাতা কমিটি গম্ভীরকে কোচ করার বিষয়ে সিলমোহর দিয়েছে। ভারতের শ্রীলঙ্কা সফর দিয়েই গম্ভীরের কাজ শুরু হয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতকে চুনকাম হতে হয়েছিল। এখন গম্ভীরের সামনে ঢালাও ক্রিকেট। দেখা যাক কোচ হিসেবে তিনি কতটা সফল হতে পারেন!

(Feed Source: zeenews.com)