চলন্ত ট্রেনের মুখোমুখি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু! অল্পের জন্য রক্ষা,দেখুন ভিডিও

চলন্ত ট্রেনের মুখোমুখি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু! অল্পের জন্য রক্ষা,দেখুন ভিডিও

বিজয়ওয়াড়া: মারাত্মক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অন্ধপ্রদেশের মূখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, একটা দ্রুতগতির ট্রেন হঠাৎ তাঁর সামনে চলে আসে৷

ঘটনা ঘটে বিজয়ওয়াড়ার মধুরানগর রেল স্টেশনে৷ তিনি সেখানে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়োছিলেন৷ সেখানে রেলওয়ে ট্র্যাকের কাছে জল জমে গিয়েছিল৷

জমা জল পরিদর্শনে গিয়েছিলেন চন্দ্রবাবু৷ লাইনের ধারে গিয়ে দেখছিলেন তিনি৷ তখনই হঠাৎ বিপরীত দিক থেকে একটা ট্রেন একেবারে কাছে চলে এসেছিল৷

এতটাই কাছে চলে এসেছিল যে, চন্দ্রবাবু নাইডু, সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মী ও আধিকারিকরা সেখান থেকে দ্রুত সরে যেতে বাধ্য হয়৷

তবে ট্রেন চলে যাওয়ার পর আবার আগের মতোই তিনি পরিদর্শন চালান৷ প্রসঙ্গত ত্রাণ কার্য ঠিক মতো হচ্ছে কি না তা দেখার জন্য নাইডু নিজে বুলডোজার ও নৌকা করে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন৷

(Feed Source: news18.com)