Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! নিয়ম না মানলেই বিপদ

| No Comments
সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! নিয়ম না মানলেই বিপদ

#নয়াদিল্লি: যে কোনও দিন বন্ধ হয়ে যেতে পারে Netflix অ্যাকাউন্ট। আসলে কর্তৃপক্ষই নিষিদ্ধ (Ban) করে দিতে পারে যে কোনও অ্যাকাউন্ট। সম্প্রতি এমনই ঘোষণা করেছে Netflix। জানা গিয়েছে পাসওয়ার্ড শেয়ারিং ফিচারের অপব্যবহারের জন্যই এই শাস্তি আরোপ করা হতে পারে। সূত্রের খবর, দুনিয়ার সব থেকে বড় ভিডিও স্ট্রিমিং (Video Streaming) সংস্থা Netflix ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে প্রায় ২,০০,০০০ গ্রাহক খুইয়েছে। এ জন্য দায়ী করা হচ্ছে গ্রাহকদেরই। অভিযোগ তাঁরা তাঁদের লগ-ইন (Log-in)-এর তথ্য পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন।

রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এর বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে Netflix ২.৯৯ ডলার জরিমানা করতে পারে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন কর্তৃপক্ষ। সুতরাং যদি কোনও Netflix গ্রাহক এ ভাবে পরিবারের অন্যদের সাহায্য করার চেষ্টা করেন, তা হলে তাঁর অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হতে পারে। তবে হ্যাঁ, এই নির্দেশিকা আপাতত শুধু মাত্র ব্রিটেনের জন্য জারি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

তবে শুধু এ টুকুই নয়। আরও বেশ কিছু কারণ থাকতে পারে Netflix অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পিছনে। এক নজরে দেখে নেওয়া যাক, কী কী করে হতে পারে শাস্তি! সে সব থেকে দূরে থাকাই ভাল।

১. ঘরের বাইরে কারও সঙ্গে পাসওয়ার্ড শেয়ার

গ্রাহক সংখ্যা (Subscriber) কমে যাওয়ার পর প্রথম পদক্ষেপ হিসেবেই Netflix পাসওয়ার্ড শেয়ার করা বন্ধ করে দিয়েছে। এমনটা করলে গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। পাশাপাশি দ্বিতীয় অ্যাকাউন্টটিতে জরিমানা করা হতে পারে। বেশ কিছু দেশে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে।

২. VPN ব্যবহার করা যায় না

Netflix-এ এমন কিছু কনটেন্ট থাকে যা কোন নির্দিষ্ট দেশে দেখান যায় না। VPN ব্যবহার করে অনেকেই এক দেশে নিষিদ্ধ ঘোষিত অন্য দেশের কনটেন্ট দেখতে থাকেন। ফলে বছরের পর বছর যাঁরা VPN-এ নেটফ্লিক্স দেখছেন তাঁদের অ্যাকাউন্টেও নামতে পারে নিষেধাজ্ঞার খাঁড়া।

৩. কপি করা যায় না

Netflix-এর নীতি অনুযায়ী কোনও কনটেন্টের প্রতিলিপি (Copy) তৈরি করা যায় না। অর্থাৎ, আর্কাইভ করে রাখা, তা বদলে নেওয়া, ছড়িয়ে দেওয়া, তা থেকে কোনও ব্যবসা করা নিষিদ্ধ। এই আইন ভাঙলেও Netflix তার গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।

Published by:Piya Banerjee

(Source: news18.com)

অন্যান্য
, Google, Netflix, Netflix account, Netflix account will be banned if you break these rules, Netflix banned, Netflix new movie, Netflix rules, tech

Post navigation

← Display Toll Prices: এবার গুগল ম্যাপই দেখাবে কোথায় কত টোল ট্যাক্স দিতে হবে
বিশ্ব সঙ্গীত দিবসে লতা মঙ্গেশকরকে বিশেষ শ্রদ্ধা সৌরেন্দ্র-সৌম্যজিতের →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda