Famous Rapper Controversy: বিছানায় শুধু শাশুড়িকেই চান এই জনপ্রিয় গায়ক!

Famous Rapper Controversy: বিছানায় শুধু শাশুড়িকেই চান এই জনপ্রিয় গায়ক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্টের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন সহকারী। লরেন পিসিওটা কানিয়ের বিরুদ্ধে স্টুডিয়ো সেশনে তাঁর শ্লীলতাহানি এবং ড্রাগ দেওয়ার অভিযোগ দায়ের করেন। তিনি এও উল্লেখ করেছেন যে, কানিয়ে সবসময় যাদের সঙ্গে সম্পর্কে থাকতেন, তাদের মায়েদের সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক গড়তে চাইতেন।

লরেন পিসিওটা ২০২১-২০২২ পর্যন্ত কেনিয়ের সঙ্গে কাজ করেছিলে। লরেনের দাবি, বিয়াঙ্কার সঙ্গে বিয়ে করার আগে থেকেই তার হবু শাশুড়ির উপর কুনজর রেখেছিলেন কানিয়ে। জানা গিয়েছে, শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন ৪৭ বছর বয়সি এই গায়ক।

লরেন গত ৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি আদালতে দায়ের করা একটি নতুন মামলায় ২৮ সেপ্টেম্বর, ২০২২-এ কানিয়ে এবং বিয়াঙ্কার এক ভয়ংকর চ্যাট সকলের সামনে প্রকাশ করেছেন। সেখানে কানিয়ে বিয়াঙ্কাকে লেখেন,  ‘তোমার মা চলে যাওয়ার আগে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।’ এখানেই শেষ নয়, কানিয়ে ওই টেক্সেটের স্ক্রিনশট লরেনকে পাঠায়। এবং তাঁকে জিজ্ঞাসা করে যে, ‘আমি চাই তোমার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার সময় তুমি সেটা দেখো’- এটা কি লিখে পাঠাতে পারি?

সেই সময়ে, বিয়াঙ্কার মা লস অ্যাঞ্জেলেসে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তিনি তখন এখনও কাজের জন্য দেশের বাইরে ছিলেন। যদিও সেই সময় কানিয়ে এবং বিয়াঙ্কা বিয়ে করেননি।

লরেন আরও অভিযোগ করেন যে, কানিয়ে তাঁর পানীয়তে মাদক মিশিয়ে নেশাগ্রস্ত করে দেয়। তারপরে তাঁকে যৌন নির্যাতন করে। পিসিওটা আরও দাবি করেছেন যে কানিয়ে ওয়েস্ট এর আগেও তাঁকে অনেক ইভেন্টে যৌন হয়রানি করেছেন। এমনকি তিনি এটাও প্রকাশ করেছেন যে কানিয়ে তাঁর সঙ্গে ফোনে কথা বলার সময় হস্তমৈথুন করতেন।

(Feed Source: zeenews.com)