মন খারাপ করা হারের পর, শান্তির খোঁজে অনুস্কাকে নিয়ে কীর্তন শুনতে গেলেন বিরাট!

মন খারাপ করা হারের পর, শান্তির খোঁজে অনুস্কাকে নিয়ে কীর্তন শুনতে গেলেন বিরাট!

ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ চলছে। সেখানে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের যাচ্ছে লজ্জাজনক ভাবে হেরেছে ভারত। আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রী অনুষ্কাকে সঙ্গে নিয়ে মুম্বইতে কৃষ্ণ দাসের কীর্তন শুনতে গেলেন বিরাট কোহলি।

কী ঘটেছে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হারার পর যেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড় এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মা পর্যন্ত পুনের উদ্দেশ্যে রওনা দেন সেখানে মুম্বইয়ে উড়ে আসেন বিরাট কোহলি স্রেফ পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে। এরপরই সেদিন তাঁকে তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কৃষ্ণ দাসের কীর্তন শুনতে যেতে দেখা যায়। টি২০ বিশ্বকাপের পরও লন্ডনের এমন একটা অনুষ্ঠানে তাঁদের দেখা গিয়েছিল চলতি বছরের জুলাই মাসে।এদিন কীর্তন শুনতে গিয়ে অনুষ্কা শর্মাকে রীতিমত হাততালি দিয়ে, মাথা নেড়ে কৃষ্ণ দাসের সঙ্গে গান গাইতে শোনা যায়। অন্যদিকে পাশে বসে থাকেন বিরাট কোহলি। তাঁকেও ভিডিয়োতে হাততালি দিতে দেখা যাচ্ছে। বেশ ভিড় হয়েছিল এদিন। কেউ তাঁদের মতোই গান গেয়ে, হাততালি দিয়ে উপভোগ করেন কীর্তন। কেউ আবার নাচ করেন। কেউ আবার চুপচাপ বসে শোনেন। এদিনের একাধিক ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট ম্যাচ খেলবে পুনেতে। তাই প্রথম টেস্ট ম্যাচের পরই বেঙ্গালুরু উড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড়।

(Feed Source: hindustantimes.com)