Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

Google Chrome: গুগল ক্রোম ব্যবহার করেন? যে কোনও সময় হ্যাক হতে পারে! এখনই সাবধান হন, সতর্কতা জারি করল CERT-In

| No Comments
Google Chrome: গুগল ক্রোম ব্যবহার করেন? যে কোনও সময় হ্যাক হতে পারে! এখনই সাবধান হন, সতর্কতা জারি করল CERT-In

Google Chrome: CERT-In-এর প্রতিবেদনে বলা হয়েছে, “গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে। মূলত এক্সটেনশনের অনুপযুক্ত বাস্তবায়ন এবং V8-এর টাইপ কনফিউশনের কারণেই এই সমস্যা।

Android-এর ক্ষেত্রে নিম্নলিখিত ভার্সনগুলিতে: ১. Android 12 ২. Android 12L ৩. Android 13 ৪. Android 14 ৫. Android 15

গুগল ক্রোমের ফাঁড়া যেন কাটছেই না। ইউজাররা পড়েছেন বিপদে। নিরাপত্তায় গলদ নিয়ে আগেও সতর্কবার্তা জারি হয়েছিল। এবার ফের আরেকবার। ভারতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফে সর্বশেষ সতর্কবার্তাটি এসেছে ২৮ অক্টোবর। লাখ লাখ গুগল ক্রোম ইউজারদের উদ্দেশ্যে তারা বলেছে, সাবধান, বড়সড় ঝুঁকি রয়েছে।

CERT-In-এর প্রতিবেদনে বলা হয়েছে, “গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে। মূলত এক্সটেনশনের অনুপযুক্ত বাস্তবায়ন এবং V8-এর টাইপ কনফিউশনের কারণেই এই সমস্যা। এই ফাঁকগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা ইউজারকে বিশেষভাবে তৈরি ওয়েবপৃষ্ঠায় যেতে রাজি করিয়ে নিতে পারে অনায়াসে।”

চলতি বছরের শুরুতেই এই সমস্যাগুলো সামনে এসেছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু সমাধান হয়নি। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল বোধহয় সমাধান খুঁজেই পাচ্ছে না। নাহলে এত দেরি হবার আর কী কারণ থাকতে পারে? যাইহোক, হ্যাকাররা গুগল ক্রোম ব্যবহার হয় এমন সিস্টেমে খুব সহজেই নিজেদের কোড চালান করে দিতে পারে। সোজা কথায়, হ্যাকাররা যদি সিটেমের নিরাপত্তাকে ফাঁকি দিয়ে এই সমস্যাগুলোকে কাজে লাগাতে পারে, তাহলে তারা শিকারকে ক্ষতিকারক ওয়েবসাইটে যেতে বাধ্য করতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।

এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে ক্রোম ইউজারদের কী করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, ইউজার যদি উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স অপারেটিং সিস্টেমে ক্রোম ব্যবহার করেন, তাহলে নিশ্চিত করতে হবে নিম্নলিখিত ভার্সনগুলো যেন সিস্টেমে না চলে। সেগুলি হল –

উইন্ডো এবং ম্যাকের জন্য 130.0.6723.69/.70-এর আগের Google Chrome ভার্সন।

লিনাক্সের জন্য 130.0.6723.69-এর আগের Google Chrome ভার্সন।

গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন আপডেট: নিরাপত্তার জন্য গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন আপডেট করার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা। সেটা উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স, যাই হোক না কেন। এর জন্য প্রথমে ক্রোমের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখান থেকে যেতে হবে সেটিংসে। তারপর অ্যাবাউট অপশনে ক্লিক করে ক্রোম আপডেট করতে হবে। লেটেস্ট ভার্সন আপডেট করলে কী কী নিরাপত্তা সুবিধা পাওয়া যাবে, তারও একটি তালিকা দিয়েছে গুগল। যাইহোক, সিস্টেমের নিরাপত্তা এবং হ্যাকারদের হাত থেকে বাঁচতে চাইলে গুগল ক্রোম আপডেট আবশ্যিক। এর সঙ্গে সিস্টেমে থাকা সফটওয়্যারগুলোরও নিয়মিত আপডেট করা উচিত।

(Feed Source: news18.com)
প্রযুক্তি-বিজ্ঞান
, Google, Google account Hack, Google Chrome, Hack, Security Issue, Security Issue for google chrome users should worry

Post navigation

← স্কুলে দুপুরের খাবার নিয়ে লুকিয়ে ফেলত খুদে পড়ুয়া, বন্ধুদের উচ্ছিষ্ট খেত প্রতিদিন, কারণ জানতে পেরে হতবাক শিক্ষক-শিক্ষিকারা
স্মৃতিভ্রংশ হচ্ছে কম বয়সেই, ঘিরে ধরছে অবসাদ ! মস্তিষ্কেও কোভিডের বিষদাঁত, চাঞ্চল্যকর ফল গবেষণায় →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda