Accident: ছেলের হাতে স্টিয়ারিং, মুহূর্তে গাড়ি ধাক্কা মারল লরিতে! শেষ বাবার জীবন! মৃত উত্তরপ্রদেশ বিধানসভার বিশেষ সচিব

Accident: ছেলের হাতে স্টিয়ারিং, মুহূর্তে গাড়ি ধাক্কা মারল লরিতে! শেষ বাবার জীবন! মৃত উত্তরপ্রদেশ বিধানসভার বিশেষ সচিব

Accident: প্রাথমিক তথ্য অনুসারে, গাড়িটির গতি খুব বেশি ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে রাস্তার পাশের একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে।

ভয়ঙ্কর দুর্ঘটনা

লখনউ: উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। ওভারটেক করতে গিয়ে ডিভাইডারের ধাক্কা মারল গাড়ি। আর তাতেই মৃত্যু হল উত্তরপ্রদেশ বিধানসভার বিশেষ সচিবের। অযোধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, রাজ্যের বিধানসভার বিশেষ সচিব ব্রিজভূষণ দুবে গত রাতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর, ব্রিজভূষণ দুবের ছেলে গাড়িটি চালাচ্ছিলেন এবং ওভারটেক করতে গিয়েই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

প্রাথমিক তথ্য অনুসারে, গাড়িটির গতি খুব বেশি ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে রাস্তার পাশের একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সেখানে উপস্থিত লোকজন তড়িঘড়ি আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন।

অত্যন্ত গুরুতর অবস্থায়, ব্রিজভূষণ দুবে ও তার ছেলে কৃষ্ণাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ব্রিজভূষণ দুবেকে মৃত ঘোষণা করেন। তার ছেলে কৃষ্ণা আহত হলেও, তাঁর অবস্থা স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ব্রিজভূষণ দুবের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

পুলিশ জানিয়েছে, গাড়িটি খুব দ্রুত গতিতে চলছিল। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশি তদন্তের জন্য ব্রিজভূষণ দুবের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এই দুর্ঘটনা নিয়ে এখন পর্যন্ত তদন্ত চলছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।