আমিষ ফল! গাছেই ফলে, আপনিও হয়তো মাঝেসাঝে খান, স্বাদ দেখে কি সন্দেহ হয়েছে কখনও

আমিষ ফল! গাছেই ফলে, আপনিও হয়তো মাঝেসাঝে খান, স্বাদ দেখে কি সন্দেহ হয়েছে কখনও

Non Vegetarian Fruit: ফল মানেই যে নিরামিষ, তা নয়। কেন এই বিশেষ ফলটিকে আমিষ হিসাবে চিহ্নিত করা হয়? জেনে নিন কারণ।

1/9সব ফলই যে নিরামিষ, তা মোটেই নয়। বিশেষ করে একটি ফল তো পুরোদস্তুর আমিষ। কিন্তু মজার কথা হল, এটিই আর পাঁচটা ফলের মতোই গাছেই জন্মায়। তাহলে কেন এটি আমিষ? জেনে নিন সেই রহস্য। 

2/9অতি সুস্বাদু এই ফলটি অনেকেই মাঝে মধ্যে খান। বিশেষ করে যাঁরা শুকনো ফল বা ড্রাই ফ্রুটের ভক্ত, তাঁদের অনেকেই এটি খেতে পছন্দ করেন। তার পরেও তাঁদের অনেকেই জানেন না, এটি আসলে আমিষ।

3/9এই বিশেষ ফলটি হল আঞ্জির। ইংরেজিতে ফিগ। কিন্তু কেন এই ফলটিকে আমিষ বলা হয়? জেনে নিন সেটি। 

4/9এই ফলের সঙ্গে জুড়ে রয়েছে এক প্রাণীর জীবনচক্র। সেটি হল Wasp বা ভীমরুল। এই ফল এবং ভীমরুল পরস্পরের উপর নির্ভর করে পরিবেশে বেঁচে থাকে। আর তাতেই এই ফলটি হয়ে যায় আমিষ। জেনে নিন সেই ঘটনা। 

5/9এই ফল যখন একেবারে অপুষ্ট অবস্থায় থাকে, তখন এর সরু মুখ দিয়ে ডিমওয়ালা ভীমুরুল ঢুকে পড়ে ভিতরে। ভিতরে প্রবেশের সময়ে তাদের ডানা দু’টি ভেঙে যায়। তার আর এর থেকে বেরোতে পারে না। বরং এর মধ্যে ডিম পাড়ে। এবং মারা যায়। 

6/9সেই ডিম ফুটে ভীমরুলের বাচ্চা জন্মায়। তারা ক্রমশ এর মধ্যে বড় হতে থাকে। ওদিকে বাড়তে থাকে ফলটিও। এই অবস্থায় ভিতরের ভীমরুলগুলি বড় হয়। সেখানেই তারা সঙ্গমে লিপ্ত হয়। 

7/9স্ত্রী ভীমরুলগুলি ফিগের মুখ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু পুরুষগুলি ভিতরেই থেকে যায়। স্ত্রী ভীমরুলগুলি আবার ডিম নিয়ে উড়ে যায় অন্য আঞ্জিরের দিকে। এভাবেই এগিয়ে যায় জীবন। 

8/9পুরুষ ভীমরুলগুলি এর ভিতরে মারা যায়। কিন্তু বিষয়টি সেখানেই শেষ নয়। বরং আঞ্জির ফলটি বড় হওয়ার সময়ে তার মধ্যে এখ ধরনের এনজাইমের ক্ষরণ হয়। তাতেই পুরুষ ভীমরুলগুলির দেহ গলে গিয়ে ফলের সঙ্গে মিশে যায় এবং পলঠিকে পুষ্টি দান করে। 

9/9ভিতরে পোকার দেহাবশেষ মিশে যায় বলেই এই ফলের ভিতরে প্রোটিনের অস্তিত্ব পাওয়া যায়। আর সেই কারণেই এই ফলটিকে আমিষ ফল হিসাবে চিহ্নিত করা হয়। 

(Feed Source: hindustantimes.com)