Jhalawar News: ঘর বন্ধ করে স্বামীর সঙ্গেই রাতে ঘুমিয়ে ছিলেন স্ত্রী, মাঝরাতে উঠে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটালেন!

Jhalawar News: ঘর বন্ধ করে স্বামীর সঙ্গেই রাতে ঘুমিয়ে ছিলেন স্ত্রী, মাঝরাতে উঠে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটালেন!

Jhalawar News: পরিবারের মধ্যে বিরোধের ফলে রেগে গিয়ে নিজেদের বাড়িতেই চুরি করে বাড়ির বউমা ! পুলিশের তদন্তের পর ঘটনা ঘটার চার দিনের মধ্যেই আসল সত্যটা সবার সামনে আসে ৷

মাঝরাতে ঘুম থেকে উঠে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটালেন স্ত্রী!

ঝালাওয়ার: রাজস্থানের ঝালাওয়ার জেলার ঝালরাপাটন শহরে এক অভিনব চুরির ঘটনা সামনে এসেছে। সেখানকার দেবর্ষী নগর কলোনিতে চার দিন আগে একটি বাড়িতে চুরির ঘটনা নিয়ে চমকপ্রদ তথ্য পেয়েছে পুলিশ। এই ঘটনার পিছনে রয়েছে বাড়ির বউ ! পরিবারের মধ্যে বিরোধের ফলে রেগে গিয়ে নিজেদের বাড়িতেই চুরি করে বাড়ির বউমা ৷ পুলিশের তদন্তের পর চুরির ঘটনার চার দিনের মধ্যেই আসল সত্যটা সবার সামনে আসে ৷

ঝালরাপাটন থানার পুলিশ জানিয়েছে যে দেবর্ষী কলোনির বাসিন্দা শিক্ষক কৈলাশচাঁদ মেঘওয়াল সম্প্রতি তাঁর বাড়িতে চুরির অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, গত ৩ নভেম্বর রাতে বাড়িতে তালা লাগিয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। সকালে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পান তিনি। বাক্স ও আলমারির তালা খোলা ছিল।

২০ হাজার টাকার নগদ টাকা-সহ সোনা-রুপোর গয়না চুরি

স্ত্রীকে ঘুম থেকে তুলে ঘটনাটি জানালে তিনি নাকি হতবাক হয়ে যান। বাক্সে রাখা সোনা ও রুপোর গয়না-সহ ২০,০০০ টাকার নগদ পাওয়া যায়নি। স্ত্রীও পুরো বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছিলেন। পরে তিনি থানায় পৌঁছে ঘটনাটি পুলিশকে জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরির মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সদস্যদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে।

পারিবারিক কলহের জেরেই চুরি

এই জিজ্ঞাসাবাদে অভিযোগকারীর স্ত্রী সুমিত্রা বাই মেঘওয়ালকে কিছুটা অস্বস্তিকর মনে হয়েছিল। এতে সন্দেহ হয় পুলিশের। পরে পুলিশ ঘটনার ক্রম বিবরণ জানালে, আসল ঘটনাটা সামনে বেরিয়ে আসে। এরপর পুলিশ সুমিত্রাকে কড়া জিজ্ঞাসাবাদ করলে তিনি ভেঙে পড়েন এবং গোটা ঘটনা খুলে বলেন। অভিযুক্ত মহিলার কাছ থেকে চুরি যাওয়া গয়না ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সুমিত্রা জানান, তার বাড়িতে বেশ কয়েক দিন ধরেই পারিবারিক কলহ চলছিল। এই কারণেই তিনি এই অপরাধ করেছেন।