
Magician PC Sorcar Junior: তিন মেয়ের জন্যই একসঙ্গে খবরের কাগজে বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পিসি সরকার জুনিয়ার। তিন মেয়েই বাবা-মায়ের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। তিন কন্যার জন্যই একসঙ্গে বিয়ের পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।
কলকাতাঃ তিন মেয়ের জন্যই একসঙ্গে খবরের কাগজে বিয়ের বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পিসি সরকার জুনিয়ার। তিন মেয়েই বাবা-মায়ের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। তিন কন্যার জন্যই একসঙ্গে বিয়ের পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিজ্ঞাপনে লেখা আছে, ‘জাদুশিল্পী পিসি সরকার জুনিয়ার ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চায়।’
পিসি সরকার জুনিয়ারের বড় মেয়ে মানেকা সরকার তাঁর বাবার সঙ্গে ম্যাজিক দেখানো শুরু করে। তবে, পরবর্তীকালে নিজে একাই বিভিন্ন জায়গায় শো করে। মেজো এবং ছোট মেয়ে মমতাজ এবং মৌবনী দুজনেই অভিনয় জগতের খুবই পরিচিত মুখ। ২০১৩ সালে বিয়ে হয় মানেকা সরকারের। কিন্তু পরবর্তীতে তাঁদের ডিভোর্স হয়ে যায়।
(Feed Source: news18.com)
