
এই মডেলগুলি হবে গত বছরের Red Magic 9 Pro এবং Red Magic 9 Pro+-এর উত্তরসূরি। আনুষ্ঠানিক লঞ্চের আগে নতুন সিরিজের প্রো মডেলের ডিসপ্লে সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এনেছে কোম্পানি।
কলকাতা: আগামী সপ্তাহে Red Magic 10 Pro সিরিজ লঞ্চ হতে চলেছে। ZTE-এর সাব-ব্র্যান্ড নুবিয়া ইতিমধ্যেই লঞ্চের ঘোষণা করে দিয়েছে। আশা করা হচ্ছে, এই সিরিজে Red Magic 10 Pro এবং Red Magic 10 Pro+ মডেলও থাকবে।
এই মডেলগুলি হবে গত বছরের Red Magic 9 Pro এবং Red Magic 9 Pro+-এর উত্তরসূরি। আনুষ্ঠানিক লঞ্চের আগে নতুন সিরিজের প্রো মডেলের ডিসপ্লে সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এনেছে কোম্পানি। এতে BOE-এর 1.5K রেজোলিউশন ডিসপ্লে এবং হাই স্ক্রীন-টু-বডি রেশিও থাকবে, যা ইউজারকে দুর্দান্ত ভিউইং এক্সপেরিয়েন্স দেবে। Red Magic 10 সিরিজে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।
চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে ইতিমধ্যেই টিজার লঞ্চ করেছে কোম্পানি। তাতে দেখা যাচ্ছে, Red Magic 10 Pro – ই প্রথম স্মার্টফোন যাতে ‘উকং স্ক্রিন’ নামের ডিসপ্লে থাকবে। যা BOE এবং রেড ম্যাজিক একসঙ্গে তৈরি করেছে। এই ডিসপ্লের রেজোলিউশন 1.5K এবং এর স্ক্রীন-টু-বডি রেশিও 95.3 শতাংশ। কোম্পানির দাবি, এটি বিশ্বের প্রথম 1.5K ট্রু স্ক্রীন স্মার্টফোন হতে চলেছে। উল্লেখ্য, এটি আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে।
1.5K রেজোলিউশন ডিসপ্লে মানে কী? 1.5K রেজোলিউশনের মানে হল ডিসপ্লের পিক্সেল কাউন্ট Full HD-এর থেকে কিছুটা বেশি, যার ফলে ভিডিও এবং গেমের মতো ভিজ্যুয়ালসে প্রতিটি সূক্ষ্ম জিনিসও বিশদে এবং স্পষ্টভাবে দেখা যাবে।
ইউজাররা এক অন্য রকমের অভিজ্ঞতা পাবেন। রঙ এবং কনট্রাস্টের কারণে আরও জীবন্ত মনে হবে। যাঁরা স্মার্টফোনেই ছবি বা ভিডিও এডিটিং করেন কিংবা হাই গ্রাফিক গেমস খেলেন, তাঁদের জন্য এই সিরিজের ফোন আদর্শ। তবে, 1.5K ডিসপ্লের তুলনায় 2K বা 4K ডিসপ্লে আরও উন্নত। ছবি আরও স্পষ্ট দেখা যায়। এর জন্য ব্যাটারি খরচও বেশি হয়। 1.5K রেজোলিউশন ব্যাটারি এবং ছবির মধ্যে সামঞ্জস্য বজায় রাখে।
7000mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার: চিনে Red Magic 10 Pro সিরিজ ১৩ নভেম্বর দুপুর ৩টেয় (ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২ টায়) লঞ্চ হবে। এখন প্রি-রিজার্ভেশন চলছে। এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বলা হচ্ছে 7000mAh ব্যাটারি, 100 W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
গত বছরে লঞ্চ হওয়া Red Magic 9 Pro এবং Red Magic 9 Pro+-এর চেয়ে এতে আরও উন্নত ফিচার থাকবে। কিন্তু দাম কত? সেটা এখনও জানা যায়নি। গত বছরের নভেম্বর প্রকাশিত আগের মডেলগুলোর দাম শুরু হয়েছিল CNY 4,399 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫১,৭০০ টাকা থেকে। নতুন মডেলের দাম বেশি হবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
