‘ওড়নায় অমিতাভ বচ্চন কী করছেন!’ সোহার শ্বশুরমশাইকে Big B ভেবে ভুল করল নেটপাড়া

‘ওড়নায় অমিতাভ বচ্চন কী করছেন!’ সোহার শ্বশুরমশাইকে Big B ভেবে ভুল করল নেটপাড়া

দাদুভাই-এর সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন ছোট্ট ইনায়া। মেয়ে ও শ্বশুরমশাইয়ের সুন্দর কিছু মুহূর্তের ছবি পোস্ট করলেন সোহা আলি খান। কুণাল খেমুর বাবা রবি খেমুর সঙ্গে ইনায়া নওমী খেমুর এই ছবিগুলি দেখে অমিতাভ বচ্চনের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

১৪ নভেম্বর বৃহস্পতিবার চিল্ড্রেনস ডে-র ঠির পরদিন ছবিগুলি পোস্ট করেছেন সোহা আলি খান। একটি ছবিতে ইনায়াকে দাদুভাই-এর সঙ্গে ওড়না জড়িয়ে খেলতে দেখা যাচ্ছে। অপরটিতে ইনায়া নওমীকে হারমোনিয়াম বাজাতে দেখা যাচ্ছে। পাশে চেয়ারে বসে নাতনির দিকে আদুরে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তার দাদু। শিশুদিবসের ঠিক পরদিন ছবিগুলি পোস্ট করে সোহা লিখেছিলেন, ‘Happy belated Children’s Day – for the young and the young at heart’। যার বাংলা করলে দাঁড়ায়, শিশুদিবসের বিলম্বিত শুভেচ্ছা, তরুণ এবং তরুণ হৃদয়ের জন্য (হৃদয়ের ইমোজি)।

সোহার পোস্ট করা এই ছবিগুলির নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। যে ছবিগুলি দেখে রবি খেমুর সঙ্গে অমিতাভ বচ্চনের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। কুণাল খেমুর বাবা রবি খেমু সাদা চুল-দাড়ি, চশমা দেখে তাঁকে বিগ বি ভেবে ভুল করেছিলেন অনেকেই।

এক নেটিজেন লিখেছেন, ‘প্রথমে ভেবেছিলাম, ইনি অমিতাভ বচ্চন!’  আরেকজন মজা করে লিখেছেন, ‘ওড়নার মধ্যে অমিতাভ বচ্চন কী করছেন!’ একজনের কথায়, ‘দেখতে AB মতো হলেও বাস্তবে তাঁকে AB-র থেকেও ভালো বলে মনে হচ্ছে। ‘ আরেকজন লেখেন, ‘আপনার শ্বশুরমশাইকে মিস্টার বচ্চনের মতো দেখতে’। আরও একজন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম এটা অমিতজি’ এবং হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন। কারোর মন্তব্য, ‘মুঝে লাগা অমিতাভ বচ্চন আপকে রিলেটিভ হ্যায় (আমি ভেবেছিলাম অমিতাভ বচ্চন আপনার আত্মীয়)’ সোহার বোন সাবা পতৌদি হার্ট ইমোজি দিয়েছেন কমেন্ট বক্সে।

সোহা

এদিকে দীর্ঘ বিরতির পর আরও একবার অভিনয় দুনিয়ায় ফিরেছেন সোহা আলি খান। সোহা ওয়েব সিরিজ হুশ হুশ এবং ৬৯ সিনেমায় অভিনয় করেছেন। আবার সোহা শীঘ্রই ২০২১ সালেনুসরত বারুচা অভিনীত ছবি ‘ছোরি’র সিক্যুয়ালে অভিনয় করবেন। যে ছবিতে নুসরতের চরিত্রটিকে নিজের মেয়েকে বাঁচানোর একটা কুসংস্কারের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছিল। ছবিটির ফার্স্ট লুকে অভিনেতাকে কাঠের দরজার বাঁধা শিকল টানতে দেখা যায়। ছবিতে সোহার লুকও প্রকাশ করা হয়েছে। তাঁকে ট্রাডিশনাল পোশাকে দেখা যায়।

অন্যদিকে কুণাল খেমু চলতি বছর ‘মাদগাঁও এক্সপ্রেস’ দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছSন, এতে অভিনয় করেছিলেন দিব্যেন্দু, প্রতীক গান্ধী, অবিনাশ তিওয়ারি, নোরা ফাতেহি, উপেন্দ্র লিমায়ে এবং ছায়া কদম।

(Feed Source: hindustantimes.com)