এবার কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী

এবার কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী

News

lekhaka-Paramita das

টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে প্রায় সকলেই কমবেশি চেনেন। সেই সঙ্গে অভিনেত্রীর অভিনয়ও সকলের পছন্দ। তার ভক্তদের জন্য এবার এক বিশেষ সুখবর আসছে। বলি ডিভার ভক্তরা এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন, এমনই খবর প্রকাশ্যে এসেছে। তবে, কোন সিনেমায় তার দেখা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অনুগামীরা।

জানা গিয়েছে, অভিনেত্রী জেনিফারকে কার্তিক আরিয়ানের বিপরীতে একটি ছবিতে দেখা যাবে। তবে, এই জুটিকে কোন সিনেমায় দেখা যাবে, তা এখনও জানা যায়নি। জেনিফার উইঙ্গেট এবং কার্তিক আরিয়ান সুন্দর একটি জুটি তৈরি করবেন বলে আশাবাদী অনুগামীরা।

জেনিফার এখন সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় টেলিভিশন অভিনেত্রী। জানেন তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। বর্তমানে তিনি প্রচুর সিনেমার অফার পেয়েছেন। তিনি অনেক ছবিকেই রিজেক্ট করেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করার জন্য।

অভিনেত্রী টেভিশনে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। তিনি সরস্বতীচন্দ্র , কুমুদ দেশাই, বেয়হাধ ধারাবাহিকে মায়া মেহরোত্রা এবং বেপান্নাহ ধারাবাহিকে জয়া সিদ্দিকি চরিত্রে অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় হয়েছেন। তাছাড়াও তিনি অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। কুসুম, কসৌটি জিন্দেগি কে, সঙ্গম-সহ অন্যান্য সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।

সম্প্রতি কার্তিক আরিয়ান ভুল ভুলাইয়া ২এ অসাধারণ অভিনয়ে বুদ আমজনতা। খুব তাড়াতাড়ি তাঁকে কৃতি শ্যাননের সঙ্গে শেহজাদা-তে দেখা যাবে । ভুল ভুলাইয়া ২ প্রায় ১৭৫ কোটি আয় করেছে এবং এই মুহূর্তে নির্মাতাদের লক্ষ্য ২০০ কোটির দিকে।

উল্লেখ্য, কিছুদিন আগেই দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত অভিনেতা হয়েছিলেন কার্তিক আরিয়ান। শনিবার ইনস্টাগ্রামে করোনা আক্রান্তের খবর নিজেই জানিয়েছেন তিনি। আইসোলেশনে রয়েছেন তিনি।

মরণোত্তর দিলীপ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন সায়না বানুমরণোত্তর দিলীপ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন সায়না বানু

তবে, এটা প্রথমবার নয়, আগেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। হাতজোর করা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, সব কুছ ইতনা পজিটিভ চল রহা থা। কোভিড সে রাহা নেহি গয়া। ( সব কিছুই পজিটিভ চলছিল, তাই করোনা আর থাকতে পারল না)। এই খবরে অভিনেতার ভক্তরা খুব চিন্তিত হয়ে পরেছেন। সকলেই অভিনেতার দ্রুত সুস্থ হওয়ার কামনা করেছেন।

(Source: oneindia.com)