আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা পেসারের কোনও সুযোগ দেখছেন না ২০০৩ বিশ্বকাপ ফাইনালে খেলা এই তারকা

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা পেসারের কোনও সুযোগ দেখছেন না ২০০৩ বিশ্বকাপ ফাইনালে খেলা এই তারকা

Cricket

oi-Koushik Chakraborty

বছরের শেষের দিকে অক্টোবরে অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার আগে হাতো গোনা কিছু ম্যাচই রয়েছে ভারতের কাছে। যেখানে নিজেদের স্থান বিশ্বকাপের দলে পাকা করার জন্য মরিয়া লড়াই চালাবেন ক্রিকেটাররা। খুব বেশি ম্যাচ না থাকায় ল গঠনের ক্ষেত্রেও সমস্যা হতে চলেছে নির্বাচকদের।

বিশ্বকাপের কথা মাথায় রেখে একাধিক তরুণ ক্রিকেটারকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ দিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। যদিও স্কোয়াডে রাখলেও এখনও সুযোগ পাননি অর্শদীপ সিং কিংবা উমরান মালিক। পাশপাশি এখনও নিশ্চিত নয় টি-২০ বিশ্বকাপের দলে আদৌ দেখা যাবে কি না মহম্মদ শামিকে। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বিগত বেশ কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটে প্রথম সারির বোলারের তালিকায় প্রথম পাঁচে আসেন শামি। তবে, ভারতীয় দলের প্রাক্তন তারকা আশিস নেহরা মনে করেন আসন্ন বিশ্বকাপে হয়তো দেখা যাবে না শামিকে।

২০০৩ বিশ্বকাপে রানার্স হওয়া ভারতীয় দলের সদস্য নেহরা বলেন, “দেখে মনে হচ্ছে ( টি-২০ বিশ্বকাপের জন্য) ও পরিকল্পনায় নেই। তবে যদি ম্যানেজমেন্টের ওকে প্রয়োজন হয় তা হলে আমরা জানি ও কী করার ক্ষমতা রাখে। টেস্ট ক্রিকেটে ও ধারাবাহিক ভাবে খেলবে। তবে, আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের জন্য অবশ্যই ওর (শামির) কথা ওদের (নির্বাচকদের) ভাবা উচিৎ।” ইংল্যান্ডের বিরু্ধে আসন্ন পঞ্চম টেস্টে মাঠে নামাবেন মহম্মদ শামি।

ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়ে অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ টেস্টটি ছাড়াও খেলবে তিনটি ওডিআই ম্যাচ যা শুরু হবে ১১ জুন থেকে। ব্রেন্ডন ম্যাকালাম দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ড দল অনেকটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে টেস্ট সিরিজে প্রথম দুই টেস্ট জিতে ইংল্যান্ড ঘরের মাঠে সিরিজ পকেটে পুরে নিয়েছে।

একই দলের জার্সিতে খেলবেন বাবর আজম-বিরাট কোহলি! তুঙ্গে জল্পনাএকই দলের জার্সিতে খেলবেন বাবর আজম-বিরাট কোহলি! তুঙ্গে জল্পনা

আইপিএল জয়ী কোচ নেহরা জানিয়েছেন, ফর্মে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে যদি জিততে হয় তা হলে ভারতকে সেরা দল নামাতে হবে এবং অবশ্যই সেই দলে থাকা উচিৎ মহম্মদ শামির। নেহরার কথায়, “খুব বেশি ওডিআই ম্যাচ আমরা এই বছর খেলবো না। আইপিএল-এর পর এই মুহূর্তে বিশ্রামে রয়েছে শামি। টেস্ট ম্যাচের পর ৫০ ওভারের ম্যাচেও ওকে খেলাতে পারে ভারত।

ইংল্যান্ডের মতো টপ কোয়ালিটির ওডিআই দলের বিরুদ্ধে আপনি খেলবেন এবং আপনি অবশ্যই চাইবেন তাদের হারাতে। তার জন্য আপনার প্রয়োজন সেরা বোলারদের। এই ব্যাকেটে অবশ্যই আমি শামিকে রাখবো।”

(Source: oneindia.com)