ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অনুষ্কার লুক ভাইরাল,কোথায় পাবেন এই কো-অর্ড সেট? দাম কত

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অনুষ্কার লুক ভাইরাল,কোথায় পাবেন এই কো-অর্ড সেট? দাম কত

অনুষ্কা, যে বিরাট কোহলির সবথেকে বড় লাকি চার্ম, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল রবিবারের ম্যাচে। গত রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে ফের আরও একবার বিরাট কোহলিকে সাপোর্ট করার জন্য এসেছিলেন অনুষ্কা। অনুষ্কার উজ্জ্বল উপস্থিতি বিরাটের মনোবল যেমন বাড়িয়েছে তেমন অন্যদিকে অনুষ্কার পোশাক সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।

অনুষ্কা চিরকালই দামি পোশাক বেছে নেওয়ার পাশাপাশি স্টাইলিশ এবং আরামদায়ক পোশাক বেছে নিতেই পছন্দ করেন। কোনও চটকদার পোশাক নয়, স্টেডিয়ামে একটি প্রিন্টেড কো- অর্ড সেটে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী।

অনুষ্কা যে পোশাকটি পরেছিলেন সেটি নীল এবং সাদা ডোরাকাটা একটি পোশাক। পোশাকটির এক কোনায় কালো এবং কমলা রঙের ফুলের ডিজাইন আঁকা রয়েছে। থ্রি কোয়ার্টার হাতা এবং কলার নেক লাইন যুক্ত এই পোশাকটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। পোশাকের সঙ্গে রয়েছে একটি মানানসই শর্টস।

অনুষ্কার এই পোশাকটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও খুব সহজে এটি কিনে নিতে পারেন। ধ্রুব কাপুর ব্র্যান্ডের এই পোশাকটির মোট দাম ১৫ হাজার ৯৮০ টাকা। শার্টটির দাম ৯ হাজার এবং শর্টটির দাম ৬,৯৮০ টাকা।

প্রসঙ্গত, অনুষ্কার সর্বশেষ অভিনয় করেছিলেন শাহরুখ খান অভিনীত কমেডি ড্রামা সিনেমা ‘জিরো’ সিনেমায়। আগামী বছর ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী, যেটি অন্যতম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক হতে চলেছে। এই সিনেমাটি মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

(Feed Source: hindustantimes.com)