
Foreign tour- Currency Exchange: ছবির মতো সুন্দর, হানিমুনের জন্যও পারফেক্ট এমন দেশ রয়েছে যেখানে ঘুরতে যেতে পারেন খুব কম খরচেই। বিমান ভাড়া বাদ দিলে ভারতীয় মুদ্রায় মাত্র ১৫০০০ টাকা নিয়েই ঘুরতে যেতে পারেন দেশটিতে।

দেশের পাশাপাশি বিদেশে ঘোরার ঝোঁক দিন দিন বাড়ছে। বিশেষ করে যে দেশগুলোর মুদ্রার দাম ভারতের থেকে কম, সেই দেশগুলোয় ঘুরতে যাওয়ার ঝোঁক বরাবরই বেশি।

ছবির মতো সুন্দর, হানিমুনের জন্যও পারফেক্ট এমন দেশ রয়েছে যেখানে ঘুরতে যেতে পারেন খুব কম খরচেই। বিমান ভাড়া বাদ দিলে ভারতীয় মুদ্রায় মাত্র ১৫০০০ টাকা নিয়েই ঘুরতে যেতে পারেন দেশটিতে।

দেশটির নাম ইন্দোনেশিয়া। প্রাচীন সংস্কৃতির পীঠস্থান এই দেশ। তাই হানিমুন হোক বা কাজের অবসর, ঘুরতে যেতেই পারেন ইন্দোনেশিয়ার বালিতে।

২৭ নভেম্বরের হিসাব অনুযায়ী, ভারতের ১ টাকা মানে ইন্দোনেশিয়ার ১৮৮.৬৫ টাকা। তাই বিমান ভাড়া বাদে ১৫ হাজার টাকা নিয়ে গেলেই ২৮ লাখ ২৯ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া হয়ে যাবে। পাশাপাশি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে হোটেলও পেয়ে যাবেন।

বিমান ভাড়া যদিও বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সাদারণত ১০ থেকে ১৫ হাজার টাকা বিমান ভাড়া ইন্দোনেশিয়ার। প্রাচীন ঐতিহ্যমণ্ডিত হিন্দু মন্দির, ঝাঁ চকচকে সি বিচ, জঙ্গল- কী না নেই।
(Feed Source: news18.com)
