অশান্তির আবহেও কলকাতায় বাংলাদেশের ‘বিজয় দিবস’ উদযাপন! হাজির প্রতিনিধি দল, কিছু কি বাদ পড়বে এবছর?

অশান্তির আবহেও কলকাতায় বাংলাদেশের ‘বিজয় দিবস’ উদযাপন! হাজির প্রতিনিধি দল, কিছু কি বাদ পড়বে এবছর?

Bangladesh Vijay Diwas: কলকাতায় অনুষ্ঠিত হতে চলা বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের এক প্রতিনিধি দল কলকাতায় এল। সূত্রের খবর, আগামী ১৬ তারিখ বিজয় দিবসের অনুষ্ঠানে তাঁরা যোগ দেবেন অন্যান্য বারের মতোই।

কলকাতায় অনুষ্ঠিত হতে চলা বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের এক প্রতিনিধি দল কলকাতায় এল। সূত্রের খবর, আগামী ১৬ তারিখ বিজয় দিবসের অনুষ্ঠানে তাঁরা যোগ দেবেন অন্যান্য বারের মতোই।

১৬ ডিসেম্বর রয়েছে বাংলাদেশের বিজয় দিবস। সেই দিনের ইতিহাস স্মরণ করে কলকাতায় ফোর্ট উইলিয়ামে প্রতি বছরই আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দল।

উপস্থিত থাকেন ঢাকার তরফে অনেকেই। আমন্ত্রিত হয়ে হাজির থাকেন কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক ভবনের বিশিষ্টরা।

১৫ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনুর রেহমানের নেতৃত্বে ৯ সদস্য কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। মুক্তিযুদ্ধ শেষে পাক সেনার আত্মসমর্পণের দিনটি আজও কলকাতার ফোর্ট উইলিয়ামে বেশ ধুমধাম সহকারে আয়োজিত হয়।

সেখানে বাংলাদেশের কূটনৈতিক আধিকারিকরা, সেনাকর্তা এবং সর্বোপরি যুদ্ধের আসল নায়ক মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়। তবে সদ্য চলতি বছরে শেখ হাসিনার সরকারের পতন হতেই বাংলাদেশের সঙ্গে ভারতের সমীকরণে কিছুটা বদল লক্ষ্য করা যাচ্ছিল বলে মনে করেছেন অনেকেই।

ইতিমধ্যেই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। তবে এবারে বিজয় দিবসের অনুষ্ঠানে কোনও আলাপচারিতা হবে না বলেই সূত্র মারফৎ জানা যাচ্ছে।

(Feed Source: news18.com)