IIT Kharagpur: শ্রেষ্ঠত্বের শিরোপা! বিশ্বের দরবারে নতুন সম্মান! আইআইটি খড়্গপুরের মুকুটে নতুন পালক

IIT Kharagpur: শ্রেষ্ঠত্বের শিরোপা! বিশ্বের দরবারে নতুন সম্মান! আইআইটি খড়্গপুরের মুকুটে নতুন পালক

IIT Kharagpur: QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং সাসটেইনেবিলিটি 2025 এর বিচারে আইআইটি খড়গপুর ভারতের মধ্যে দ্বিতীয়।

আইআইটি খড়গপুর 

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: এবার আইআইটি খড়্গপুরের মুকুটে নতুন পালক। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2025 এর বিচারে বেশ কয়েক ধাপ এগিয়ে এল ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। শুধু তাই নয়, এবার ভারতে দ্বিতীয় স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। সর্বশেষ QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং সাসটেইনেবিলিটি 2025-এ ভারতের একাধিক বিখ্যাত প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে আইআইটি খড়গপুর৷ শুধু তাই নয়, এই প্রাচীনতম প্রতিষ্ঠানটি, ২০২৪ সালের তুলনায় ১৪৭ স্থান এগিয়ে বিশ্বের ২০২ তম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, যা এশিয়ায় ২৩ তম এবং ভারতে ২য়।

আইআইটি সূত্রে খবর, প্রতিষ্ঠানের গবেষণা, শিক্ষার মান, প্রতিষ্ঠানের সার্বিক বিচারে Quacquarelli Symonds (QS) দ্বারা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫ সারা বিশ্ব থেকে সামগ্রিক ১৭৫১ টি প্রতিষ্ঠানকে বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আইআইটি খড়গপুরে জ্ঞান বিনিময়, শিক্ষা, কর্মসংস্থান এবং সুযোগ পরিচালনার মান বিচারে এই র‍্যাঙ্কিং লাভ করেছে। যা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

আইআইটি খড়গপুরের ডিরেক্টর প্রফেসর বীরেন্দ্র কুমার তেওয়ারি মন্তব্য করেছেন, “সর্বশেষ QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং সাসটেইনেবিলিটি 2025-এ ভারতে দ্বিতীয় স্থান পেয়ে আমরা আনন্দিত। আইআইটি খড়গপুরের কৃত্রিম বুদ্ধিমত্তা, অগ্রিম উৎপাদন ব্যবস্থা এবং পরিবহন, 5G নেটওয়ার্ক, নিরাপত্তা প্রকৌশল এবং বিশ্লেষণ, গুণমান এবং নির্ভরযোগ্যতা, সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা, নির্ভুল কৃষি, খাদ্য পুষ্টি সহ বিশ্বায়নের মানগুলিকে অতিক্রম স্মার্ট পরিকাঠামো, বিকশিত ভারত এবং ভারতকে অর্থনীতিতে সমৃদ্ধ করতে বেশ অবদান রাখবে। আমাদের দৃষ্টিভঙ্গি হল একাডেমিক, গবেষণা এবং ক্যাম্পাস জুড়ে টেকসই অনুশীলনগুলিকে একীভূত করার উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়া।”

স্বাভাবিকভাবে তুল্য মূল্য বিচারে আইআইটি খড়্গপুরের এই র‍্যাঙ্কিং বেশ আনন্দিত করে তুলেছে সকলকে। ভারতবর্ষে আইআইটি গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করায় খুশি সকলে।