‘বিশ্বজুড়ে জনপ্রিয়তা…’, কুয়েতে রামায়ণ-মহাভারতের আরবি অনুবাদক ও প্রকাশকের সঙ্গে সাক্ষাৎ মোদির

‘বিশ্বজুড়ে জনপ্রিয়তা…’, কুয়েতে রামায়ণ-মহাভারতের আরবি অনুবাদক ও প্রকাশকের সঙ্গে সাক্ষাৎ মোদির

 

কুয়েত সিটি : ভারতের দুই মহাকাব্য ‘মহাভারত’ ও ‘রামায়ণ’ আরবি ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। কুয়েতের এমনই দুই অনুবাদক ও প্রকাশের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই মহাকাব্যের আরবি ভাষায় অনুবাদের কপিতে সই করেন প্রধানমন্ত্রী।

শনিবার দুই দিনের সফরে কুয়েত গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। কুয়েতের আমির শেখ মশহাল অল-আহমেদ অল-জাবের অল-সাবাহর আমন্ত্রণে সেদেশে গিয়েছেন তিনি। ৪৩ বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম গল্ফ দেশে সফর। এর আগে ১৯৮১ সালে ইন্দিরা গান্ধী ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত গিয়েছিলেন।  

পরে এক্স হ্যান্ডেলে ছবি-সহ পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদকদের সঙ্গে দেখা করতে পেরে খুশি। আমি আবদুল্লা অল-বারৌন ও আবদুল লতিফ অল-নেসেফের এর অনুবাদ ও প্রকাশ করার প্রচেষ্টাকে প্রশংসা করি। তাঁদের উদ্যোগ ভারতীয় সংস্কৃতির বিশ্বজুড়ে জনপ্রিয়তা তুলে ধরে।” 

কুয়েতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান কুয়েতের প্রথম উপ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ-বিষয়ক মন্ত্রী শেখ ফাহাদ ইউসেফ সৌদ অল-সাবাহ। এর পাশাপাশি মোদি দেখা করেন কুয়েতে বসবাসকারী অবসরপ্রাপ্ত IFS অফিসার মঙ্গল সাঁই হান্ডার সঙ্গে এনিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন তিনি। লেখেন, “এদিন দুপুরে Shri @MangalSainHanda Ji-র সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। ভারতের প্রতি এবং ভারতের উন্নতি নিয়ে তাঁর অবদানের আমি প্রশংসা করি।”

 

Delighted to have met Shri @MangalSainHanda Ji in Kuwait this afternoon. I admire his contribution to India and his passion for India’s development. pic.twitter.com/mxFtynFatC


— Narendra Modi (@narendramodi) December 21, 2024

 

(Feed Source: abplive.com)