JEE 2025: ২০২৫-এর জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কবে? দিনক্ষণ প্রকাশ করল বোর্ড

JEE 2025: ২০২৫-এর জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কবে? দিনক্ষণ প্রকাশ করল বোর্ড

JEE 2025 Date: ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা হবে ২৭ এপ্রিল। এই মর্মে নির্দেশিকা জারি করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

কলকাতাঃ ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা ২৭ এপ্রিল। এই মর্মে নির্দেশিকা জারি করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কবে থেকে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকার জন্য, তা দ্রুতই প্রকাশ করা হবে ওয়েবসাইটে।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) WBJEE পরীক্ষা অফলাইন মোডে পরিচালনা করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যোগ্য প্রার্থীদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষাটি পরিচালিত হয়। WBJEE-র রেজিস্ট্রেশন ২০২৪-এর ডিসেম্বর বা জানুয়ারিতে শুরু হবে। WBJEE পরীক্ষার হবে ২৭ এপ্রিল ২০২৫।

WBJEE পরীক্ষা ২০২৫-এ দুটি পত্র রয়েছে। প্রথম পত্রে গণিতের প্রশ্ন থাকে এবং দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের প্রশ্ন থাকে। পশ্চিমবঙ্গের শীর্ষ কলেজগুলিতে ভর্তির জন্য বিবেচিত হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই এই রেজাল্ট গুরুত্বপূর্ণ।