Whatsapp New Feature: ডকুমেন্ট স্ক্যান করার জন্য আর আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না। হোয়াটস নিয়ে এল নয়া ফিচার। নাম ‘স্ক্যান ডকুমেন্ট’। এটা ব্যবহার করে স্মার্টফোনের ক্যামেরা দিয়েই সরাসরি নথিপত্র স্ক্যান করতে পারবেন ইউজাররা।
ডকুমেন্ট স্ক্যান করার জন্য আর আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না। হোয়াটস নিয়ে এল নয়া ফিচার। নাম ‘স্ক্যান ডকুমেন্ট’। এটা ব্যবহার করে স্মার্টফোনের ক্যামেরা দিয়েই সরাসরি নথিপত্র স্ক্যান করতে পারবেন ইউজাররা।
আইফোনের লেটেস্ট iOS আপডেটে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চলে এসেছে। ব্যবহার করছেন ইউজাররা। ধীরে ধীরে অন্যান্য অপারেটিং সিস্টেমেও এই ফিচার চালু হয়ে যাবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কবে চালু হবে, তাও স্পষ্ট নয়।
ফিচার ব্যবহারের পদ্ধতি: এই ফিচার ব্যবহারের জন্য ইউজারকে কোনও চ্যাট বা গ্রুপে ডকুমেন্ট শেয়ারিং মেনু খুলে ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশন সিলেক্ট করতে হবে। তাহলেই ক্যামেরা চালু হয়ে যাবে। এর মাধ্যমে ইউজাররা ডকুমেন্ট স্ক্যান করতে বা ছবি তুলতে পারবেন।
ডকুমেন্ট স্ক্যান করার পর ইউজার স্ক্যান প্রিভিউ দেখতে পাবেন। অ্যাডজাস্টও করতে পারবেন। ক্রপ করার জন্য স্বয়ংক্রিয়ভাবে মার্জিন সাজেস্ট করবে এই ফিচার। তবে ইউজার চাইলে ম্যানুয়ালিও এই মার্জিন ঠিক করে নিতে পারেন। যাতে স্ক্যান করা নথিপত্র ফ্রেমের মধ্যে যথাযথভাবে থাকে। এরপর সরাসরি চ্যাট বা গ্রুপে ডকুমেন্ট পাঠাতে পারবেন ইউজার।
এর জন্য অ্যাপ স্টোরে গিয়ে WhatsApp iOS 24.25.89 আপডেট ডাউনলোড করতে হবে। তাহলেই ক্যামেরাই হয়ে যাবে স্ক্যানিং অ্যাপ। যে কোনও ডকুমেন্টস দ্রুত স্ক্যান করতে পারবেন ইউজাররা। থার্ড পার্টি স্ক্যানিং টুল বা অ্যাপের প্রয়োজন হবে না।
এখন ক্রিসমাসের মরশুম চলছে। কয়েকদিন পরই নতুন বছর। চারদিকে উৎসবের আমেজ। এই সময় একটি নতুন রিঅ্যাকশন ইমোজিও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সেটা হল ‘পার্টি পপার ইমোজি’। iOS এবং অ্যান্ড্রয়েড ইউজাররা এখন ছবি, ভিডিও বা ডকুমেন্টে এই ইমোজি ব্যবহার করতে পারবেন।
মেটার তরফে জানানো হয়েছে, ‘পার্টি পপার’ ইমোজি ডিফল্ট রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করা যাবে। আগের রিঅ্যাকশনগুলোর সঙ্গে একই সারিতে এটাকে যোগ করেছে হোয়াটসঅ্যাপ। ইউজাররাও মনের অভিব্যক্তি নতুন আঙ্গিকে প্রকাশ করতে পারবেন।
আগে হোয়াটসঅ্যাপে ছয়টি ডিফল্ট রিঅ্যাকশন ছিল। সেগুলো হল থাম্বস আপ, হার্ট, হাসি মুখে কান্না, অবাক মুখ, দুঃখিত মুখ এবং হাই ফাইভ। নতুন ‘পার্টি পপার’ ইমোজি উৎসবমুখর রিঅ্যাকশন হিসেবে যুক্ত হয়েছে, যা বিশেষ মুহূর্ত, জন্মদিন বা যে কোনও অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ইউজাররা।
(Feed Source: news18.com)