
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনমোহন সিং। ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু জানেন কি তাঁর কাছে দিল্লি মানে কেবল ক্ষমতা, মসনদ, ইত্যাদি ছিল না। তাঁর কাছে দিল্লি ছিল বই এবং খাবারের সমার্থক! পরিবারের সঙ্গে মাঝে মধ্যেই কোথায় কোথায় খেতে যেতেন তিনি?
মনমোহন সিং তাঁর স্মৃতিকথা স্ট্রিক্টলি পার্সোনালে মনমোহন সিংয়ের মেয়ে দমন সিং তাঁদের এই দিল্লির মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতাকে থ্রিলিং এক্সকার্সন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘আমাদের সব থেকে বড় থ্রিলিং এক্সকার্সন হতো বিভিন্ন বইয়ের দোকানে। কাশ্মীরি গেটের রামকৃষ্ণ অ্যান্ড সন্স, গালগোটিয়া, নিউ বুক ডিপোতেও যেতাম।’ সিং পরিবার ঘণ্টার পর ঘন্টা এই বইয়ের দোকানেগুলোতে কাটাতো।
কেবল বইয়ের দোকান নয়, বিভিন্ন খাবারের দোকানেও মাঝে মধ্যেই ঢু মারতেন তাঁরা। এই বিষয়ে দমন সিং জানিয়েছেন, ‘প্রতি মাসে কী দুমাসে আমরা আমাদের কিছু বাঁধাধরা দোকানে খেতে যেতাম। সাউথ ইন্ডিয়ান খাবার খেতে হলে যেতাম কমলা নগরের কৃষ্ণ সুইটসে। মুগলাই খানা খেতে যেতাম দরিয়াগঞ্জের দ্য তন্দুরে। চাইনিজের জন্য যেতাম মালচ মার্গের ফুজিয়ায়। আর বাঙালি মার্কেটে যেতাম চাট খেতে।’
এই বিষয়ে ফুজিয়ার মালিক মনপ্রীত সিং বলেছিলেন, ‘সেই সময় মনমোহন সিং মাঝে মধ্যেই আমাদের রেস্তোরাঁয় আসতেন।’ তিনি পিটিআইকে এই বিষিয়ে আরও জানান, ‘উনি আমাদের হট অ্যান্ড সাওয়ার স্যুপ এবং স্প্রিং রোল খেতে ভালোবাসতেন। ওঁর সন্তানরা আমেরিকান চপসুয়ে খেতেন। ২০০৭ সালে ওঁরা এখানে শেষবার এসেছিলেন। আর তিন বছর আগে শেষবার এখান থেকে খাবার নিয়ে গিয়েছিলেন।’
বাঙালি মার্কেটে গিয়ে তাঁরা ফুচকা, পাপড়ি চাট খেতেন। আর কৃষ্ণ সুইটসে গিয়ে ইডলি, ধোসা খেতেন।
মনমোহন সিংয়ের প্রসঙ্গে
না ফেরার দেশে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ৯২ বছরেই নিভল তাঁর জীবন প্রদীপ। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর নিউ দিল্লির AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভুগছিলেন বয়সজনিত নানা ধরনের রোগে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন একাধিক বলিউড তারকা। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে কপিল শর্মা, কমল হাসান, দিলজিৎ দোসাঁঝরা লিখেছেন শোকবার্তা। দীর্ঘ ৩৩ বছর রাজ্য সভায় কাটিয়ে এই বছরের শুরুর দিকে অবসর নিয়েছেন মনমোহন সিং। ১৯৩২ সালে পঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি। দুবার ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি।
(Feed Source: hindustantimes.com)
