২ উইকেটে জয়, পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিনয়শিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা, চাপ বাড়ল ভারতের

২ উইকেটে জয়, পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিনয়শিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা, চাপ বাড়ল ভারতের

দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে অবশেষে প্রথম দল হিসাবে খেতাবি লড়াইয়ে নিজেদের জায়গা পাকা করে নিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে প্রথম টেস্টে (SA vs PAK 1st Test) দুই উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল প্রোটিয়া দলl ভারতীয় দলের ফাইনালে পৌঁছনো ঘিরে সংশয় আরও বাড়ল।

প্রথম টেস্টে প্রোটিয়া দল পাকিস্তানকে দুই উইকেটে পরাজিত করল। তবে এক সময় মহম্মদ আব্বাস (Mohammad Abbas) অনবদ্য বোলিংয়ে পাকিস্তান কিন্তু জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হয়ে উঠলেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। জয়ের জন্য ১৪৮ রান তাড়া করতে নেমে একসময় ৯৯ রানে আট উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়া দল। সেই সময়ই ব্যাট হাতে ২৬ বলে বিধ্বংসী ৩১ রানের ইনিংস খেলে রাবাডা দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ তো জেতালেনই, পাশাপাশি পরের বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁদের জায়গা পাকা করে দিলেন।

(Feed Source: abplive.com)