
নাম বদল হচ্ছে শতাব্দী প্রাচীন স্টার থিয়েটারের। নতুন নাম হচ্ছে বিনোদিনী থিয়েটার৷ সোমবার সন্দেশখালি থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহিলাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী
কলকাতা: নাম বদল হচ্ছে শতাব্দী প্রাচীন স্টার থিয়েটারের। নতুন নাম হচ্ছে বিনোদিনী থিয়েটার৷ সোমবার সন্দেশখালি থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহিলাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন সিদ্ধান্তে আবেগেপ্রবণ বড় পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট শেয়ার করেন রুক্মিণী মৈত্র। তিনি লেখেন,” দিদি,আপনাকে অনেক ধন্যবাদ। একজন মহিলাকে তাঁর প্রাপ্য সম্মান দিয়েছেন, তাঁর ১৪০ বছরের লড়াইকে মর্যাদা দিয়েছেন! একজন মহিলার কৃতিত্ব তুলে ধরলেন আর এক মহিলা। আমরা ‘টিম বিনোদিনি’ নতমসস্তকে আপনাকে কৃতজ্ঞতা ও অভিবাদন জানাই।”
Thank you DIDI @MamataOfficial for this!
To give a woman her due respect and help her win a 140 year long battle. I cannot thank you enough.
Truly an example of Women Uplifting Women!
We team BINODIINI bow our heads in gratitude for this iconic change!
Just THANK YOU! pic.twitter.com/zI1fxOftSR— RUKMINI MAITRA (@RukminiMaitra) December 30, 2024
উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনীর বায়োপিক ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী। বর্তমানে স্টার থিয়েটার রয়েছে কলকাতা পুরসভার অধীনে৷ নাম বদলের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার জন্য মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
