জেনিফার অ্যানিস্টন থেকে মাইলি সাইরাস কীভাবে যোগাসন করে নিজেদের ফিট রাখেন, জেনে নিন

জেনিফার অ্যানিস্টন থেকে মাইলি সাইরাস কীভাবে যোগাসন করে নিজেদের ফিট রাখেন, জেনে নিন

মাইলি সাইরাস

জনপ্রিয় ও বিখ্যাত গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস যোগব্যায়াম করতে পছন্দ করেন। তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন অষ্টাঙ্গ যোগাসন করতে। এত ব্যস্ততার মধ্যেও মাইলি নিত্যদিন যোগব্যায়ামের জন্য সময় বের করেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও তিনি শেয়ারও করে থাকেন। আজও এই বিশেষদিনটিতে তিনি অষ্টাঙ্গ যোগাসন করে পালন করেছেন।

জেনিফার অ্যানিস্টন

‘ফ্রেন্ডস’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। তাঁর বর্তমান ৫৩ বছর। এই বয়সেও তিনি পুরো ফিট। একবার এক সাক্ষাত্কারে অভিনেত্রী জানিয়েছিলেন, যোগব্যায়াম শুধু স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে না। যোগাসন করলে মন ও শরীরও চাঙ্গা থাকে। তাই তিনি নিত্যদিন যোগাসন করে থাকেন।

লেডি গাগা

মার্কিন পপ তারকা লেডি গাগার জনপ্রিয় আকাশচুম্বী। ২০০৪ সাল থেকে রোজ রুটিন করে তিনি যোগব্যায়াম করেন। তাঁর অস্ত্রোপচারের পর খাওয়ার পাশপাশি যোগ ব্যায়াম করা শুরু করেছেন। তিনি বিক্রম যোগাসন করে থাকেন। ফিটনেস ছাড়াও যোগব্যায়াম তাঁর মন চাঙ্গা রাখে বলে তিনি জানিয়েছেন।

পপ তারকা বিয়ন্সে

পপ তারকা বিয়ন্সে তাঁর অসাধারণ গান ও ফিটনেসের জন্য বেশ জনপ্রিয়। তিনি তাঁর সুন্দর ও ফিট চেহারা ধরে রাখার জন্য নিত্যদিন যোগব্যায়াম করে থাকেন। সমস্ত কাজের মাঝেও তিনি যোগব্যায়াম করতে ভোলেন না। তিনি এতটাই ফিট যে তাঁর সুন্দর চেহারা সকলের বিশেষ নজর কাড়ে।

(Source: oneindia.com)