East Medinipur News: ৪২ বিভাগ, জমজমাট লড়াই! ফুল নিয়েও এমনটা হতে পারে ভাবতেও পারবেন না

East Medinipur News: ৪২ বিভাগ, জমজমাট লড়াই! ফুল নিয়েও এমনটা হতে পারে ভাবতেও পারবেন না

মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকমকের আনাজ ও পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনী রয়েছে

তমলুক: ফুল ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুলের টানে মানুষ দূর দূরান্তে পাড়ি দিচ্ছে। রং বাহারি ফুলের মাঝে সময় কাটাতে কে না চায়! বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফুলের সম্ভার নিয়ে ফুল ও পরিবেশ মেলা শুরু হল তমলুক শহরে। ফুলের পাশাপশি পরিবেশ সচেতনতায় পরিবেশ মেলার আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে পরিবেশ দূষণে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকূল সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই রকমই এক উদ্যোগ নেওয়া হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে।

শীতকাল মানেই উৎসবের মরশুম। বাঙালির কাছে শীতকাল অত্যন্ত প্রিয়। কারণ শীতের মরশুমে নানা মেলা ও উৎসব আয়োজিত হয় বাংলা জুড়ে। ছোট শহর থেকে বড় শহর গ্রাম থেকে মফস্বল সর্বত্রই উৎসবের মেজাজ থাকে। পূর্ব মেদিনপুর জেলার প্রাচীন শহরে ফুল বিষয়ক প্রতিযোগিতা ও মেলার আয়োজন করল। তাদের এই মেলা এবার ৪৪ বছরে পড়ল। এই ফুলের মেলায় ৪২ টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ফুলের মান খুব ভাল রয়েছে, শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রতিযোগীরা। এমনটা জানিয়েছেন সংস্থার সদস্য বিতশোক পট্টনায়েক।

তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকুন্ঠ সরবর এলাকায় আয়োজন করা হয়েছে ফুল মেলা। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তমলুকের পৌর প্রধান দীপেন্দ্র নারায়ন রায়, উপ পুরপ্রধান লীনা মাভৈ রায়, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকমকের আনাজ ও পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনী রয়েছে। এ ছাড়াও আছে পরিবেশ নিয়ে আলোচনা। মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা তাদের ফুল নিয়ে এসেছে। ফুল চাষিদের উৎসাহিত করতে শেষ চার দশকের বেশি সময় ধরে হয়ে চলছে ফুলের মেলা। সংস্থার পক্ষ থেকে জানান হয়, “শহরের বাসিন্দারা যারা বাড়ির ছাদে বাগান করেছেন অথচ এই মেলাতে অংশগ্রহণ করতে পারেননি তাদের সংবর্ধনা দেওয়া হবে। মেলায় দেশি বিদেশি ফুলের সম্ভার ফুটে উঠেছে। শীতের মনোরম পরিবেশে ফুলের মেলায় ফুল প্রেমী মানুষরা আনন্দ উপভোগ করছে। ছোট থেকে বড় সব বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তমলুকের ফুলের মেলায়।”

সৈকত শী