
পাশাপাশি মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোড থাকলেও এবার তা আপডেট করছে সংসদ।
কলকাতা: উচ্চ মাধ্যমিকের জাল মার্কশিট ও শংসাপত্র নিয়ে সতর্ক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ভারতীয় নোটের ধাঁচে থাকছে ইউভি সিকিউরিটি থ্রেট কোড। মার্কশিট ও সার্টিফিকেটে থাকছে এই নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোড থাকলেও এবার তা আপডেট করছে সংসদ।
মার্কশিট ও সার্টিফিকেট এ কিউ আর কোড চালু করলেও এতদিন শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলে প্রাপ্ত নম্বরই পাওয়া যেত। ছাত্র ছাত্রীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মোট প্রাপ্ত নম্বর, তার নাম, সহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যারা মার্কশিট ও সার্টিফিকেট পাবেন, তাঁরা এই নতুন ধাঁচে সার্টিফিকেট ও মার্কশিট পাবেন।
জল মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে গত বছরই কলেজে ভর্তি হওয়ার অভিযোগ এসেছিল সংসদে।তারপরেই এবার নিরাপত্তা নিয়ে কড়াকড়ি করার সিদ্ধান্ত। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন,”ভারতীয় ৫০০ টাকার নোটে যে প্রযুক্তি ব্যবহার হয় সেই প্রযুক্তি আমরা কার্যকর করছি আগামী বছর থেকেই। ছাত্র-ছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে যাতে কোনওরকম অবাঞ্ছিত অভিযোগ না ওঠে তার জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা। “
