Indian Railway: ত্রুটি শণাক্ত করে এড়ানো যাবে দুর্ঘটনা… লেজার ভিত্তিক হুইল পরিমাপক চালু রেলে

Indian Railway: ত্রুটি শণাক্ত করে এড়ানো যাবে দুর্ঘটনা… লেজার ভিত্তিক হুইল পরিমাপক চালু রেলে

বহু সময় দেখা গিয়েছে আন্ডার ক্যারেজের সমস্যার কারণে বহু ট্রেন দুর্ঘটনার মধ্যে পড়েছে। এই পদ্ধতিতে নিখুঁত পরীক্ষা হবে।

News18

নয়া দিল্লি: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে লেজার ভিত্তিক হুইল প্রোফাইল পরিমাপক পদ্ধতি চালু। সমস্ত কারশেডেই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে লেজার ভিত্তিক হুইল প্রোফাইল পরিমাপক পদ্ধতি চালু করা হয়েছে। দুই ধরনের পরিমাপক পদ্ধতি রয়েছে, একটি ক্যালিপ্রি সি৪২ এবং ক্যালিপ্রি প্রাইম।

এই পদ্ধতিটি হল নন-কনট্যাক্ট হুইল প্রোফাইল পরিমাপক সেন্সর, যা বহনযোগ্য, হালকা ওজনের এবং পরিচালনা করতে পারে। এই পরিমাপক উপকরণগুলি অপারেটরের প্রভাব থেকে স্বাধীনভাবে সঠিক ও পুনরুৎপাদনযোগ্য ফলাফল প্রদানের মাধ্যমে রেলওয়ের নির্দিষ্ট চাহিদা পূরণ করে। এই বিশেষজ্ঞ প্রোফাইল পরিমাপক ডিভাইসগুলি হুইল ওয়্যার পরিদর্শন, ব্রেক ডিস্ক পরিমাপ, হুইল ব্যাক-টু-ব্যাক এবং ডায়ামিটার পরিমাপ ও রেল ওয়্যার পরিদর্শনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ক্যালিপ্রি সি৪২ হলো একটি মাল্টি ফাংশনাল ডিভাইস, যা হুইল প্রোফাইল, ব্রেক ডিস্কের প্রস্থ, হুইল ডায়ামিটার, টায়ার থিকনেস এবং হুইল ক্লিয়ারেন্স  পরিমাপ করতে পারে। ক্যালিপ্রি প্রাইমে বিশেষভাবে হুইল প্রোফাইল পরিমাপ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। চাকার মাত্রা পরিমাপ করার জন্য এর মধ্যে সেন্সর এবং ক্যালিব্রেশন ইকুইপমেন্ট থাকে, যা সেন্সর ডিসপ্লেতে প্রদর্শিত হয় এবং পূর্ব নির্ধারিত সীমা মানের সাথে তুলনা করা যায়। ট্রেনের চাকার সেটগুলি সাধারণ ওয়্যার পার্টস এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার পাশাপাশি শব্দ ও যাত্রার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। চাকা, ব্রেক ডিস্ক, রেল ও সুইচের প্রোফাইলগুলি তাই চাহিদাপূর্ণ পরিচালন স্থিতিতে পুনরাবৃত্তিমূলক পরিমাপ কার্যকলাপের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।

সমগ্র হুইল-রেল সিস্টেমের জন্য বৈধ পরিমাপ তথ্যের কার্যকর উৎপাদনে প্রত্যাহ্বান নিহিত হয়ে আছে। দক্ষ হুইল সেট প্রোফাইল পরিমাপ সময়মতো রক্ষণাবেক্ষণের কাজ চালাতে সুবিধা প্রদান করে এবং ট্রেনের পরিচালন সময় কম করার ক্ষেত্রে সাহায্য করে, পাশাপাশি ট্রেন যাত্রীদের জন্য মসৃণ ও সুরক্ষিত ভ্রমণ নিশ্চিত করে। বহু সময় দেখা গিয়েছে আন্ডার ক্যারেজের সমস্যার কারণে বহু ট্রেন দুর্ঘটনার মধ্যে পড়েছে। এই পদ্ধতিতে নিখুঁত পরীক্ষা হবে।