EIILM Kolkata: শিক্ষার মানোন্নয়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ! ছাত্রছাত্রীদের জন্য আসছে বড় সুযোগ, জানুন

EIILM Kolkata: শিক্ষার মানোন্নয়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ! ছাত্রছাত্রীদের জন্য আসছে বড় সুযোগ, জানুন

পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, EIILM-Kolkata, ম্যানেজমেন্ট শিক্ষার মানোন্নয়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। EIILM-Kolkata-এর ফ্ল্যাগশিপ উদ্যোগ EIILM-Kolkata Centre for Leadership & Ethics (EKCLE) একটি নতুন প্রোগ্রাম MBA Cloud ERP with SAP চালু করেছে। SAP, যা বিশ্বজুড়ে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এবং ব্যবসায়িক AI-এ নেতৃস্থানীয়, এবং…আরও পড়ুন

News18

সম্প্রতি, কলকাতার দ্য পার্ক হোটেল-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন EIILM-Kolkata-এর চেয়ারম্যান ও ডিরেক্টর প্রফেসর (ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়), SAP India Pvt. Limited-এর কর্পোরেটস অ্যান্ড ইমার্জিং বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রাজীব সিং, এবং SEED Infotech Ltd. ও Honeywell Automation India Ltd.-এর চেয়ারম্যান ড. গণেশ নটরাজন। এই অনুষ্ঠানে PwC-India, IBM-India, Capgemini-এর মতো বহু শীর্ষস্থানীয় কর্পোরেট সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের মধ্যে ঐতিহাসিক চুক্তি

২০২৪ সালের ২৮ অক্টোবর, EIILM-Kolkata এবং SEED Infotech-এর মধ্যে এই প্রোগ্রাম সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে উপস্থিত ছিলেন প্রফেসর (ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়), SAP India-এর হেড অফ হায়ার এডুকেশন অ্যান্ড স্কিলিং ফিলিপ স্যামুয়েল বাবু এস, SAP India-এর সলিউশন আর্কিটেক্ট চন্দ্রমৌলেশ্বরণ গোপালকৃষ্ণন, এবং SEED Infotech-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রঘু বি এস।

অনুষ্ঠানের বিশেষত্ব

এই অনুষ্ঠানের আওতায় ছাত্রছাত্রীরা ছ’মাসের পেইড ইন্টার্নশিপ এবং SAP গ্লোবাল সার্টিফিকেশন লাভের সুযোগ পাবেন। বিশেষত সেলস, ফাইনান্স এবং সাকসেস ফ্যাক্টর-ভিত্তিক এই কোর্সটি ডিজিটাল অর্থনীতিতে সফল কেরিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করবে। SAP-এর শিল্প-নেতৃত্বাধীন সমাধানগুলির ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তব জগতে ব্যবসায়িক সমস্যার সমাধান করার প্রস্তুতি নেবেন।

এদিন SAP India-এর রাজীব সিং বলেন, ‘কর্পোরেট-অ্যাকাডেমিয়া সহযোগিতা দক্ষতার ঘাটতি মেটাতে, উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত দক্ষতা প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। EIILM-Kolkata-এর সঙ্গে এই উদ্যোগ আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন। SAP-এর প্রযুক্তিগত দক্ষতা এবং EIILM-এর অ্যাকাডেমিক উৎকর্ষ একত্রিত করে আমরা ছাত্রদের বিশ্বব্যাপী SAP পেশাদার হিসেবে তৈরি করতে চাই।’

SEED Infotech-এর রঘু বি এস বলেন, ‘আমাদের এই সহযোগিতা SAP পেশাদার তৈরি করার জন্য নিবেদিত। এই প্রোগ্রাম ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী স্বীকৃত সার্টিফিকেশন প্রদান করে, যা তাদের ডিজিটাল অর্থনীতির নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনের জন্য প্রস্তুত করবে।’

EIILM-Kolkata-এর প্রফেসর ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্লাউড ERP সিস্টেম ব্যবসা পরিচালনায় বিপ্লব আনবে। এই প্রোগ্রাম ছাত্রছাত্রীদের শিল্প-উপযোগী নেতা হিসেবে গড়ে তুলবে, যা বিশ্বব্যাপী সংস্থাগুলির ভবিষ্যতকে পরিচালিত করবে। SAP-এর সঙ্গে এই সহযোগিতা আমাদের ছাত্রদের কেরিয়ার উন্নত করার জন্য সেরা সুযোগ নিয়ে আসছে।’

এই অভিনব উদ্যোগ EIILM-Kolkata-এর ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক মানের শিক্ষায় প্রস্তুত করে তাদের ভবিষ্যতকে উজ্জ্বল করার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।