
কুম্ভের পুণ্য স্নান ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের এই পূণ্যস্নান। ১৪৪ বছর পর মহাধুমধামে পালিত হচ্ছে মহাকুম্ভস্নান
কুম্ভের পুণ্য স্নান ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের এই পূণ্যস্নান। ১৪৪ বছর পর মহাধুমধামে পালিত হচ্ছে মহাকুম্ভস্নান। হরিদ্বারে পুণ্যার্থীদের ঢল নেমেছে পুণ্যার্থীদের৷ মকর সংক্রান্তির সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেই কুম্ভে স্নান করছেন কোটি কোটি পুণ্যর্থী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে ভিড়। উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে সকাল ১০ টার মধ্যেই অমৃত স্নান করেছেন ১.৫ কোটি পুণ্যার্থী।
ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের পুণ্যস্নানে ১৪৪ বছর পর মহাকুম্ভ স্বাধীন ভারতে প্রথম মহাকুম্ভ। সকলেই জানেন যে চার বছর পর কুম্ভ ছ বছর পর অর্ধকুম্ভ ১২ বছর পর পূর্ণকুম্ভ আর সেই জায়গায় ১৪৪ বছর পর আসে মহাকুম্ভ। আর স্বাধীন ভারতে এটাই প্রথম মহাকুম্ভ প্রয়াগরাজ হরিদ্বারে শুধুই পুণ্যার্থীদের ঢল নেমেছে। সামিল হয়েছেন দেশের ভক্তরাও সামিল হয়েছেন দেশের। ভক্তরাও দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন।
সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে কুম্ভমেলা। চলবে সাত সপ্তাহ ধরে। আগামী ২৬ জানুয়ারি শেষ হয়ে যাবে এই মেলা। ফের ১২ বছরের অপেক্ষা পূর্ণকুম্ভমেলার। প্রতি ১২ বছর অন্তর আয়োজিত হয় পূর্ণকুম্ভমেলা এবং ৬ বছর অন্তর আয়োজিত হয় অর্ধকুম্ভমেলা। এর আগে ২০১৩ সালে হয়েছিল পূর্ণ কুম্ভমেলা এবং ২০২৯ সালে হয়েছিল অর্ধকুম্ভমেলা। উত্তরপ্রদেশ সরকার জানাচ্ছে, অন্তত ৩৫ কোটি তীর্থযাত্রী এইবছর মহাকুম্ভের পুণ্য উত্সবে যোগ দিতে চলেছেন।
