WhatsApp-এর উপর চাপানো হয়েছে ২১৩ কোটি টাকা জরিমানা! পাল্টা চ্যালেঞ্জ মেটা-র

WhatsApp-এর উপর চাপানো হয়েছে ২১৩ কোটি টাকা জরিমানা! পাল্টা চ্যালেঞ্জ মেটা-র

WhatsApp-এর ২০২১ প্রিভেসি পলিসি আপডেটের সঙ্গে সম্পর্কিত ফার্মের উপর ২১৩ কোটি টাকা জরিমানা চাপানোর বিষয়ে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI) সাম্প্রতিক কালে যে নির্দেশ জারি করেছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই NCLAT-তে গিয়েছে মেটা।

News18

কলকাতা: National Company Law Appellate Tribunal (NCLAT)-এর দ্বারস্থ হল মেটা। WhatsApp-এর ২০২১ প্রিভেসি পলিসি আপডেটের সঙ্গে সম্পর্কিত ফার্মের উপর ২১৩ কোটি টাকা জরিমানা চাপানোর বিষয়ে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI) সাম্প্রতিক কালে যে নির্দেশ জারি করেছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই NCLAT-তে গিয়েছে মেটা।

WhatsApp- উদ্দেশ্যে গত বছরের নভেম্বর মাসে সংশ্লিষ্ট কম্পিশন ওয়াচডগ নির্দেশ দিয়েছিল যে, নিজেদের প্ল্যাটফর্ম থেকে পাওয়া ব্যবহারকারীর কোনও ডেটা বা তথ্য অন্য কোনও মেটা প্রোডাক্ট অথবা সংস্থার সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে আগামী পাঁচ বছরের জন্য শেয়ার না করা যাবে না। এর পাশাপাশি নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগে মেটা-র উপর ২১৩.১৪ কোটি টাকার জরিমানা চাপানো হয়েছিল।

বর্তমানে মেটা NCLAT-কে জানিয়েছে যে, CCI-এর নির্দেশ গোটা ইন্ডাস্ট্রির উপর ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে। সেই কারণে এই বিষয়ে একটি জরুরি শুনানির প্রয়োজন রয়েছে। আর আগামী ১৬ জানুয়ারি NCLAT-এর সামনে বিষয়টি শুনানির জন্য উত্থাপিত হবে। এই দেশে মাসিক প্রায় ৫০০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে WhatsApp-এর।

WhatsApp-কে গত বছর CCI নির্দেশ দিয়েছিল যে, নিজেদের প্ল্যাটফর্ম থেকে পাওয়া ব্যবহারকারীর কোনও ডেটা বা তথ্য অন্য কোনও মেটা প্রোডাক্ট অথবা সংস্থার সঙ্গে বিজ্ঞাপনের উদ্দেশ্যে আগামী পাঁচ বছরের জন্য শেয়ার না করা যাবে না। তবে সোশ্যাল মিডিয়া ওই প্ল্যাটফর্ম জানিয়েছিল যে, তারা CCI-এর সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করছেন না। সেই কারণে আপিল করার পরিকল্পনা করা হচ্ছে।

CCI-এর নির্দেশ অনুযায়ী, take it-or-leave-it-এর ভিত্তিতে আইনের অধীনে WhatsApp-এর ২০২১ পলিসি আপডেট একটি অন্যায্য শর্ত আরোপ করে। যা সমস্ত ব্যবহারকারীকে সম্প্রসারিত ডেটা কালেকশন মেনে নিতে বাধ্য করে। সেই সঙ্গে মেটা গ্রুপের মধ্যে নিজের ডেটা শেয়ার করতে হয়। কোনও বিকল্প পান না ব্যবহারকারীরা।

এআই মেটা মুখপাত্র জবাব দিয়ে জানান যে, ২০২১ WhatsApp আপডেট মানুষের ব্যক্তিগত মেসেজের প্রিভেসি পরিবর্তন করে না। সেই সঙ্গে ব্যবহারকারীদের জন্য একটি পছন্দ হিসাবে দেওয়া হয়েছে। ২০২১ সালের মার্চ মাসে WhatsApp-এর সংশোধিত গোপনীয়তা নীতি নিয়ে একটি তদন্ত শুরু করেছিল CCI। যা Facebook (বর্তমানে Meta) এবং এর কোম্পানিগুলির সঙ্গে ডেটা শেয়ারিং বাধ্যতামূলক করাটা এনেবল করে। আর এর পাশাপাশি ডেটা কালেকশনেরও সুযোগ বৃদ্ধি করে।