
স্যালাইন-কাণ্ডে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে রয়েছেন ৬ জন জুনিয়র ডাক্তার (পিজিটি)। জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ডাক দিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারের
মেদিনীপুর: স্যালাইন-কাণ্ডে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে রয়েছেন ৬ জন জুনিয়র ডাক্তার (পিজিটি)। জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ডাক দিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। আগামীকাল সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের। ইতিমধ্যেই প্রিন্সিপালকে ইমেল করে কর্মবিরতির কথা জানিয়ে দিয়েছেন জুনিয়ার ডাক্তারেরা।
অন্যদিকে,আরজি কর হাসপাতালে ‘ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। জানানো হয়, শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে যাবেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। সিনিয়র চিকিৎসকরাও শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে যাবেন।পাশাপাশি,শুক্রবার বিকেল ৫টায় বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ সমাবেশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের মাতৃমা বিভাগে স্ত্রী রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেছেন । শুক্রবার সকাল ৮টা থেকে হাসপাতালের বাকি সব বিভাগেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হবে বলে জানা গিয়েছে। মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি, ৬ জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ প্রত্যাহার না করা পর্যন্ত তাঁদের কর্মবিরতি চলবে।
