বিশ্বচ্যাম্পিয়ন ভারত, ফাইনালে প্রতিবেশী দেশকে হারিয়ে দেশকে গর্বিত করল ভারতের মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়ন ভারত, ফাইনালে প্রতিবেশী দেশকে হারিয়ে দেশকে গর্বিত করল ভারতের মেয়েরা

Kho Kho Champion India- চার রাউন্ডের লড়াই শেষে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৭৮-৪০ ব্যবধানে প্রথম খো খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত।

News18

নয়াদিল্লি: উদ্বোধনী খো খো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। প্রথম খো খো বিশ্বকাপ, আর তাতেই চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ভারতীয় দল হারাল প্রতিবেশী দেশ নেপালকে। এদিন প্রথম টার্নেই ভারত এগিয়ে যায় ৩৪-০ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য পালটা লড়াই করে নেপাল।

চার রাউন্ডের লড়াই শেষে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৭৮-৪০ ব্যবধানে প্রথম খো খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ভারতের ছেলে ও মেয়েদের দল খো খো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল অনায়াসে। মেয়েদের পর ছেলেদের দলেরও খো খো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল।

এদিন টস জেতে নেপাল। তারা প্রথমে ডিফেন্স করার সিদ্ধান্ত নেয়। তবে ভারতের মেয়েদের ক্ষিপ্রতার সামনে পড়ে তারা টালমাটাল হয়ে যায়। ফলে প্রথম টার্নেই ৩৪-০ করে নেয় ভারত। দ্বিতীয় টার্নে পালটা আঘাত করে নেপাল। ৩৫-২২ করে দেয় তারা। তৃতীয় টার্নে ভারতের অধিনায়ক প্রিয়াঙ্কা দুরন্ত পারফর্ম করে। এর পর ২৮ পয়েন্টের লিড তুলে নেয় ভারত।

তৃতীয় রাউন্ডের পর পয়েন্ট টেবিল দাঁড়ায় ৭৫-২৮। চতুর্থ টার্নে বেশি ঝুঁকি নেয়নি ভারত। কারণ ততক্ষণে প্রায় জয় নিশ্চিত। আরও ৫ পয়েন্ট ঘরে তোলে ভারত। চতুর্থ রাউন্ডের শেষে ৭৮-৪০।