Train Accident Today: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! রেললাইনে হাঁটছিল বহু মানুষ, ধাক্কা কর্ণাটক এক্সপ্রেসের! মৃত্যুমিছিল, এখনও পর্যন্ত মৃত ৮

Train Accident Today: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! রেললাইনে হাঁটছিল বহু মানুষ, ধাক্কা কর্ণাটক এক্সপ্রেসের! মৃত্যুমিছিল, এখনও পর্যন্ত মৃত ৮

Train Accident News Today in in Maharashtras, Jalgaon: জলগাঁও-এর জেলা কালেক্টর বলেছেন, পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার একটি গুজব ছড়িয়ে পড়েছিল।

ভয়ঙ্কর দুর্ঘটনা

মুম্বই: বুধবার মহারাষ্ট্রের জলগাঁও-এ ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। কর্ণাটক এক্সপ্রেসে চাপা পড়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা চেইন টেনে ট্রেন থামিয়ে রেললাইনে নেমে হাঁটছিলেন।

জলগাঁও-এর জেলা কালেক্টর বলেছেন, পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার একটি গুজব ছড়িয়ে পড়েছিল। সেই কারণেই অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন রেললাইনে। আর তখনই উল্টো দিকের লাইনে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ৮ জনের।

জেলা কালেক্টর আরও জানান, তিনটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে এবং সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(Feed Source: news18.com)