
নিজস্ব প্রতিবেদনঃ মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ক্যাবিনেট বৈঠক শুরু হয়েছে মুম্বইয়ে। কোভিড আক্রান্ত হওয়ায় ভার্চুয়ালই এই বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে একই সময়ে হঠাৎই নিজের টুইটার বায়ো থেকে মন্ত্রিত্বের কথা সরিয়ে দিলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী উদ্ধ্বব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। মনে করা হচ্ছে আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী। একই সুর শোনা যায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের গলায়। সেনার তরফে বিধায়কদের চিঠি দিয়ে জানানো হয়েছে তাঁরা যদি বিকেলের মধ্যে মুম্বইয়ে হাজির না হন তাহলে তাদের সদস্যপদ বাতিল করা হবে।
3.09 pm: আমাকে কিডন্যাপ করা হয়েছিল। বিদ্রোহী শিবির থেকে ফিরে চাঞ্চল্যকর দাবি শিবসেনা নেতা নিতিন দেশমুখের।
3.06 pm : বেড়ানোর জন্য কাজিরাঙ্গা বেশ ভালো জায়গা। একনাথ শিন্ডে সহ একাধিক বিধায়কের অসম যাওয়া প্রসঙ্গে কটাক্ষ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের।
3.03 pm: তাঁর সঙ্গে ৪৬ বিধায়ক রয়েছেন, দাবি বিদ্রোহী একনাথ শিন্ডের।
2.20pm: করোনা আক্রান্ত রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি।
2.18pm: সব সদস্যকে বিকেল ৫টার মধ্যে দেকে পাঠালো শিবসেনা। অন্যথায় সদস্যপদ বাতিলের হুমকি।
2.17pm: নিজের টুইটার বায়ো থেকে মন্ত্রিত্বের কথা সরালেন আদিত্য ঠাকরে।
2.16pm: করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী
2.15pm: টুইট করে বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন সঞ্জয় রাউত।
(Source: zeenews.com)
