Bangladesh student murder: বাংলাদেশে ফের খুন সংখ্যালঘু ছাত্র, নৃশংস পরিণতি! দেখুন ভিডিও

Bangladesh student murder: বাংলাদেশে ফের খুন সংখ্যালঘু ছাত্র, নৃশংস পরিণতি! দেখুন ভিডিও

বাংলাদেশে আবারও আক্রান্ত সংখ্যালঘুরা৷ এবার দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র৷ খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়া ছিলেন অর্ণব৷ শুক্রবার রাতে খুলনার তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকাই মোটরসাইকেল করে চার পাঁচ জন দুষ্কৃতী সেখানে হাজির হয়ে খুব কাছ থেকে অর্ণবকে লক্ষ্য করে গুলি চালায়৷ গুলি লাগবে অর্ণবের মাথায়৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অর্ণব৷ স্থানীয় বাসিন্দারাই অর্ণবকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

(Feed Source: news18.com)