Padma Awards 2025: মরণোত্তর পদ্মভূষণ সম্মানে সম্মানিত প্রয়াত সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস! জানুন পুরো তালিকা

Padma Awards 2025: মরণোত্তর পদ্মভূষণ সম্মানে সম্মানিত প্রয়াত সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস! জানুন পুরো তালিকা

Padma Awards 2025: ৭২ বছর বয়সে থেমে গিয়েছিল সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসের জীবন! ২০২৫-এ তাঁকে সম্মানিত করা হল পদ্মভূষণ সম্মানে! জানুন

News18

নয়া দিল্লি:  প্রজাতন্ত্র দিবসের আগের দিন, শনিবার সন্ধ্যায় ঘোষিত হল এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এবছরের পুরস্কার তালিকায় রয়েছে বিরাট চমক! এ বছর ১৩৯টি পদ্ম সম্মানের ঘোষণা করা হয়েছে! তারমধ্যে ৭টি পদ্মবিভূষণ, ১৯টি পদ্মভূষণ, ১১৩টি পদ্মশ্রী সম্মান রয়েছে! এ বছর মরণোত্তর পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে প্রয়াত সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসকে! অন্যদিকে পদ্মশ্রী পেলেন অরিজিৎ সিং!

২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হন গজল শিল্পী পঙ্কজ উদাস! সে সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর! আর ২০২৫ সালে এই শিল্পীকে দেওয়া হল মরণোত্তর পদ্মভূষণ সম্মান! এ বছর মোট ২৬ জন এই সম্মান পান! মরণোত্তর পদ্মভূষণে সম্মানিত হয়েছেন অর্থনীতিবিদ বিবেক দেবরায়, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মনোহর যোশী, সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।

এছাড়াও এই সম্মান পেয়েছেন সাহিত্যিক যতীন গোস্বামী, চিকিৎসক জোস চ্যাকো পেরিয়াপুরম, আরকিওলজি থেকে কৈলাস দীক্ষিত, শিল্প জগতের নাল্লি চেট্টি। ফিল্ম তারকা, নন্দমুরি বালাকৃষ্ণা, ক্রীড়াবিদ পিআর শ্রীজেশ, শিল্প জগতের পঙ্কজ প্যাটেল, সাহিত্যজগতের রাম বাহাদুর রাই, ফিল্ম তারকা এস অজিত কুমার, ফিল্ম পরিচালক শেখর কাপুর এই পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। এছাড়াও সমাজকর্মী সাধ্বী রিতম্বরা, শিল্প ক্ষেত্রের শোভনা চন্দ্রকুমার, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং থেকে বিনোদ ধাম পেয়েছেন এই সম্মান।

এ বছর বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন গায়ক অরিজিৎ সিং, অভিনেত্রী মমতা শংকর,

তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কার্তিক মহারাজ , সজ্জন ভজংকা (ব‍্যবসায়ী),পবন গোয়েঙ্কা (ব‍্যবসায়ী), নগেন্দ্র নাথ রায় (সাহিত‍্য) এবং গোকুল চন্দ্র দাসের নাম রয়েছে এই তালিকায়! এই নাম প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই বাংলার গর্ব বেড়ে গেল কয়েকগুণ!