Chris Martin: বান্ধবীকে নিয়ে কুম্ভমেলায় ‘কোল্ডপ্লে’ সঙ্গীতশিল্পী ক্রিস মার্টিন

Chris Martin: বান্ধবীকে নিয়ে কুম্ভমেলায় ‘কোল্ডপ্লে’ সঙ্গীতশিল্পী ক্রিস মার্টিন

আহমেদাবাদে কনসার্টের পর সোমবার সন্ধ্যায় মহাকুম্ভে আসেন ক্রিস মার্টিন

Chris Martin Arrives In Prayagraj With Dakota Johnson To Attend Maha Kumbh

মুম্বই: প্রয়াগরাজের কুম্ভমেলায় কোল্ডপ্লে সঙ্গীতশিল্পী ক্রিস মার্টিন ও তাঁর বান্ধবী হলিউড অভিনেত্রী ডকাটা জনসন। আহমেদাবাদে কনসার্টের পর সোমবার সন্ধ্যায় মহাকুম্ভে আসেন ক্রিস মার্টিন।

কোল্ডপ্লে ব্যান্ডের ‘মিউজিক অফ দ্য স্পিয়ার্স’ বিশ্ব সফরে আপাতত ভারতেই ক্রিস মার্টিন। চলতি মাসের শুরুতে মুম্বইয়ে তিনটি কনসার্ট ছিল। ২৬ জানুয়ারি আহমেদাবাদে ছিল রেকর্ড-ভাঙা কনসার্ট! উপস্থিত ছিলেন ১.৩ লাখ মানুষ। এর আগে কখনও কোল্ডপ্লে ব্যান্ডের কোনও পারফর্ম্যান্সে এত বিপুল সংখ্যক দর্শক আসেনি।

অন্যদিকে, ভাইরাল হয়েছে প্রয়াগরাজে কুম্ভমেলায় ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের ছবি। ভিকি কৌশলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৩টি ছবি শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কুম্ভমেলায় পূন্যস্নানে ক্যাটরিনা আর ভিকি! ছবিগুলো শেয়ার হতেই ভাইরাল!ছবিতে দেখা যায় ক্যাটরিনা পরেছেন কমলা শাড়ি, ঘাড়ের উপর লুটিয়ে পড়েছে খোলা ভেজা চুল। পাশে ভিকি! ছবিগুলো বাস্তবের নয়, এআই টুল দিয়ে বানানো।

শীত উপেক্ষা করেই পুণ্যার্থীদের ভিড় বাড়ছে মহাকুম্ভে। গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমে ডুব দিতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসছেন প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। প্রয়াগরাজ প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত ১২ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে এসেছেন। ২৯ জানুয়ারি ‘মৌনী অমাবস্যা’। সে দিন মহাকুম্ভে অনেক মানুষের সমাগম হবে বলে দাবি স্থানীয় প্রশাসনের