Rakhi Sawant wedding: পাকিস্তানি ডোডি খানকে বিয়ে করছেন বলিউডের রাখি সওয়ান্ত! কে এই ডোডি খান? জানলে চমকে উঠবেন

Rakhi Sawant wedding: পাকিস্তানি ডোডি খানকে বিয়ে করছেন বলিউডের রাখি সওয়ান্ত! কে এই ডোডি খান? জানলে চমকে উঠবেন

Rakhi Sawant wedding: রাখি সওয়ান্ত আবার চর্চায় উঠে এসেছেন, তাঁর বিয়ের জন্য। সম্প্রতি অভিনেত্রী নিজেই দাবি করেছেন পাকিস্তানের অভিনেতা এবং প্রযোজক ডোডি খান।

বোল্ড এবং লাস্যময়ী অভিনেত্রী হিসাবে রাখী সওয়ান্তকে নিয়ে বিতর্ক কম নেই। বলিউডের অভিনেত্রী তথা বিগ বস প্রতিযোগী রাখী সওয়ান্ত চর্চায় থাকেন অধিকাংশ ক্ষেত্রেই বিতর্কিত কার্যকলাপের জন্য।

তবে এবার তিনি চর্চায় উঠে এসেছেন, তাঁর আগামী বিয়ের জন্য। সম্প্রতি অভিনেত্রী নিজেই দাবি করেছেন পাকিস্তানের অভিনেতা এবং প্রযোজক ডোডি খান।

তারপরেই ঝড় উঠেছে সমাজমাধ্যমে, কে এই ডোডি খান?
ডোডি খান শুধু অভিনেতা বা চলচ্চিত্র নির্মাতা নন, বরং একজন পুলিশ অফিসারও। পাকিস্তানে সমস্ত রীতি মেনে বিয়ের পরে দুজনে ভারতে রিসেপশনের পরিকল্পনাও করেছেন।

শুধু তাই নয়, কোথায় হানিমুনে যাবেন সেই পরিকল্পনাও করে ফেলেছেন। রাখি এবং ডোডি সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডসে হানিমুনে যেতে পারেন, যদিও পরে দুজনেই দুবাইতে স্থায়ী ভাবে থাকবেন।

২০২২ সালে এর আগে আদিল দুরানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাখি। যদিও সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। ২০২৩-এর শুরুতেই সেই সম্পর্ক ভেঙে যায়। এবার রাখি এবং ডোডি থানের সম্পর্ক কত দিন এগোয় সেটাই দেখার।

(Feed Source: news18.com)