
Biriyani Chain Owner Arrest: গ্রেফতার জনপ্রিয় বিরিয়ানি চেনের অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। তিনি মধ্যমগ্রাম আউটলেটের দায়িত্বে রয়েছেন। মধ্যমগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার।
মধ্যমগ্রামের অত্যন্ত বিখ্যাত বিরিয়ানি চেনের কর্ণধার গ্রেফতার। প্রতীকী ছবি।
মধ্যমগ্রামঃ গ্রেফতার জনপ্রিয় বিরিয়ানি চেনের অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। তিনি মধ্যমগ্রাম আউটলেটের দায়িত্বে রয়েছেন। মধ্যমগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার। শুধু গ্রেফতার নয়, দু’দিনের জেল হেফাজতেরও নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তিকে মধ্যমগ্রামের বিরিয়ানির দোকানের মালিক হেনস্থা করেন। তাঁর ওপরে চড়াও হয়ে শাসানি দেন, তারপর মারামারিতে জড়িয়ে পড়েন অনির্বাণ। এরপরই পুলিশে অভিযোগ জানান ওই ব্যক্তি।
প্রসঙ্গত, ওই দোকানের ব্যারাকপুর আউটলেটে গুলি চলেছিল বছর খানেক আগ্বে। পরবর্তীতে, মধ্যমগ্রামের আউটলেটের দায়িত্বে থাকা অনির্বাণ দাসকেও নানা সময়ে হুমকির সম্মুখীন হতে হয়। সেই সময়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু এবার মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন খোদ মালিকই। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জিয়াউল আলম
