
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়ের পোষাক-আশাক ও জীবনধারায় আপত্তি ছিল পরিবারের। আর তার উপর মেয়ে আবার টিকটক ভিডিয়ো বানায়! ১৫ বছরের কিশোরীকে খুন করল বাবা। নিজের হাতে গুলি করে খুন করে মেয়েকে। বাবাকে মদত দেয় মেয়েটির মামাও। ঘটনাটি ঘটেঠে পাকিস্তানের কোয়েট্টা প্রদেশে। পরিবারের সম্মানরক্ষার্থে এই খুন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
২৮ জানুয়ারি কোয়েট্টা প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি শহরে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ১৫ বছরের কিশোরী হীরার টিকটকে অ্যাকাউন্ট ছিল। কিন্তু মেয়ের এই সোশ্যাল মিডিয়ায় অ্য়াকটিভ থাকা, টিকটক ভিডিয়ো বানানোয় আপত্তি ছিল বাবার। মেয়েকে নিষেধও করে বাবা। কিন্তু কিশোরী মেয়ে বাবার বারণ শোনেনি।
আর তারপরই ওই কিশোরীর মামাকে সঙ্গে নিয়ে নিজের মেয়েকেই খুনের পরিকল্পনা করে বাবা। আমেরিকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে চলে গেলেও, ১৫ জানুয়ারি আনোয়ার-উল-হক নামে ওই ব্যক্তি পাকিস্তানে ফিরে আসে। তবে স্ত্রী ও আরও ২ মেয়েকে আমেরিকাতেই রেখে আসে সে। তারপর মামা তাইয়াব আলিকে সঙ্গে নিয়ে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয় মেয়েকে।
পুলিস জানিয়েছে, ২ অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তারা নিজেদের অপরাধ কবুল করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রুজু হয়েছে মামলা।
(Feed Source: zeenews.com)
