
আইসিসির তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল ৯ মার্চ। ২৩ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। খেলা হবে দুবাইতে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে মোট আটটি দল। একটি গ্রুপে রয়েছে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অপর গ্রুপে রয়েছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড।গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৫টি ম্যাচ হবে। গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচ হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। ২৩ ফেব্রুয়ারি বিপক্ষ পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
৪ মার্চ প্রথম সেমিফাইনাল। সেই ম্যাচ দুবাইয়ে। অর্থাৎ, ভারত যদি সেমিফাইনালে ওঠে তা হলে তারা প্রথম সেমিফাইনালেই খেলবে। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ লাহোরে। ফাইনাল ৯ মার্চ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ক্রীড়াসূচি
১৯ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (করাচি)
২০ ফেব্রুয়ারি – ভারত বনাম বাংলাদেশ (দুবাই)
২১ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)
২২ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (লাহোর)
২৩ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (রাওয়ালপিন্ডি)
২৫ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (রাওয়ালপিন্ডি)
২৬ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম ইংল্যান্ড – (লাহোর)
২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম বাংলাদেশ (রাওয়ালপিন্ডি)
২৮ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ( লাহোর)
১ মার্চ – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (করাচি)
২ মার্চ – ভারত বনাম নিউজিল্যান্ড (দুবাই)
৩ মার্চ – কোনও খেলা নেই
৪ মার্চ – প্রথম সেমি ফাইনাল (দুবাই)
৫ মার্চ – দ্বিতীয় সেমিফাইনাল (লাহোর)
৯ মার্চ – ফাইনাল (লাহোর অথবা দুবাই)
