India-Bangladesh Relation: ‘শেখ হাসিনার মন্তব্য তাঁর ব্যক্তিগত বয়ান’,বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার-কে তলব দিল্লির

India-Bangladesh Relation: ‘শেখ হাসিনার মন্তব্য তাঁর ব্যক্তিগত বয়ান’,বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার-কে তলব দিল্লির

বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে তলব দিল্লির। বাংলাদেশে ভারতের হাই-কমিশনারকে তলবের পরদিনই দিল্লিতে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ভারতের

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল

নয়াদিল্লি: বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে তলব দিল্লির। বাংলাদেশে ভারতের হাই-কমিশনারকে তলবের পরদিনই দিল্লিতে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ভারতের।

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে একাধিকবার এই বার্তা দিয়েছে নয়াদিল্লি। তারপরও নানা ইস্যুতে ভারতের বিরুদ্ধে তোপ দেগে চলেছে বাংলাদেশ। এমনকি, শেখ হাসিনার বক্তব্য নিয়েও ভারতকে আক্রমণ করেছে। এই নিয়ে এবার বাংলাদেশকে কড়া বার্তা নয়াদিল্লির। ইউনূস প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও ভারত যে বাংলাদেশের মন্তব্যকে ভালভাবে নিচ্ছে না, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে তলব করে স্পষ্ট করে দিল সাউথ ব্লক।

শুক্রবার বিকেল ৫ টায় সাউথ ব্লকে নুরাল ইসলামকে ডেকে পাঠানোর বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, ” দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক, বাংলাদেশের কিছু আধিকারিক ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব‍্য করে চলেছেন এবং সে-দেশের অভ‍্যন্তরীণ বিষয়ের জন‍্য ভারতকে দায়ী করছেন। শেখ হাসিনা যে মন্তব‍্য করছেন, সেটা তাঁর ব্যক্তিগত বয়ান। তার সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, ”ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা চালাবে। আশা করব, বাংলাদেশ পরিবেশ ও পরিস্থিতির অবনতি না ঘটিয়ে একইভাবে প্রতিদান দেবে।”