
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ থেকে বহু বছর নির্বাসিত প্রখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin)। দেশের নানা পরিস্থিতি নিয়ে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। গত ৫ অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি সরকারের বিরোধীতাও চালিয়ে যাচ্ছেন সমানে। সম্প্রতি তিনি আজমেরী হক বাঁধনের (Azmeri Haque Badhan) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তসলিমা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় ছিলেন আজমেরী হক বাঁধন। পথেও নেমেছিলেন অভিনেত্রী। ছাত্র যুবদের সঙ্গে গলা মিলিয়ে স্লোগান দিতে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে কোথায় বাঁধন। বাংলাদেশের ‘সংস্কার’ প্রসঙ্গে তাঁর ভূমিকা কী? প্রশ্ন তসলিমার।
সে সময়ের একটি ভিডিওতে মাইকে চিৎকার করে তাঁকে বলতে শোনা গেছে, ‘এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই…।’ বর্তমানে দেশের চলমান অস্থিরতায় আজমেরী হক বাঁধনেরে ওই ভিডিও ক্লিপ শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’
তসলিমার পোস্টে বাঁধনকে কটাক্ষ করে মন্তব্য করেন অনেকেই। প্রসঙ্গত, বাঁধন বরাবরই সাহসী, স্বাধীনচেতা, স্পষ্টভাষী। ‘স্বৈরাচার হাসিনাতন্ত্র’থেকে মুক্তি পেতেই ঢাকার রাজপথে নেমে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন বাঁধন। অনেকেই প্রশ্ন তোলেন যে ইউনূস সরকার আসার পর সেঅর্থে দেখা মিলছে না বাঁধনের। কোথায় গেলেন অভিনেত্রী?
(Feed Source: zeenews.com)
