
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুল ফেয়ারওয়েল পার্টি থেকে বাড়িতে ফিরতে দেরি! আর সেই ‘অপরাধে’ ১৫ বছরের ছেলেকে মেরে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে। মৃতের নাম ভানু। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।
অভিযোগ, ওই নাবালকের বাবা সাইদুলু মদ্যপ অবস্থায় ছিল। ছেলে বাড়িতে দেরি করে ফেরায়, ঢোকামাত্র তাকে বেধড়ক মারধর করতে শুরু করে সাইদুলু। তাতেই সংজ্ঞা হারায় ১৫ বছরের ছেলে ভানু। পরিবারের অন্যরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে ছোটেন। সেখানেই চিকিৎসকরা ভানুকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় অভিযুক্ত বাবা সাইদুলুর বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিস। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার চৌতুপ্পল এলাকায়। নবম শ্রেণির পড়ুয়া ভানু স্কুলের ফেয়ারওয়েল পার্টিতে গিয়েছিল। যখন সে বাড়িতে ফেরে, তখন তার বাবা সাইদুলু মদ্যপ অবস্থায় ছিল। ছেলেকে খুনের ঘটনায় ভানুর মা-ই তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন।
(Feed Source: zeenews.com)
