মঙ্গলবার থেকে খেলাধুলো নিয়ে ১৮টি সিনেমার জমজমাট ফিল্মোৎসব, কলকাতায় কোথায় দেখবেন?

মঙ্গলবার থেকে খেলাধুলো নিয়ে ১৮টি সিনেমার জমজমাট ফিল্মোৎসব, কলকাতায় কোথায় দেখবেন?

 

কলকাতা: আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের (Sporfts Film Festival) উদ্বোধনী আসর যেন চাঁদের হাট । নামী পরিচালক, বিনোদন জগতের একাধিক বিখ্যাত মুখ ।  

কলকাতা ছাড়াও এই ফেস্টিভ্যাল ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের আরও চারটি শহরে । সেগুলি হল শিলিগুড়ি, লখনউ, দিল্লি ও পোর্ট ব্লেয়ার । যেখানে দেখানো হবে ২০২৪ ও ২০২৫-এর পুরস্কারপ্রাপ্ত বাছাই করা সিনেমা । উদ্যোক্তাদের এর পর লক্ষ্য আছে আরও জায়গায় ছড়িয়ে দেওয়ার ।

স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের জ্বরে কাবু শহর তিলোত্তমা । রোটারি সদনে সোমবার ঘণ্টা বাজিয়ে ফেস্টিভ্যালের শুভ সূচনা  করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ, অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, অভিনেত্রী শতাক্ষী নন্দী । 

এছাড়াও উপস্থিত ছিলেন আসন্ন বাংলা কমেডি মুভি “হাঙ্গামা ডট কম” এর পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং সংগীত পরিচালক স্যাভি । ১১ই ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি – মোট পাঁচদিনে সব সিনেমা  নন্দন থ্রি-তে দুপুর ১.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত চলবে । এই ফেস্টিভ্যালে কলকাতা ছাড়াও ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের আরও চারটি শহরে । সেগুলি হল শিলিগুড়ি, লখনউ, দিল্লি ও পোর্ট ব্লেয়ার ।

এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ২০২৪ ও ২০২৫-এর পুরস্কারপ্রাপ্ত বাছাই করা সিনেমাগুলো । এবারের ক্রীড়া সিনেমা উৎসবে ১৩টি দেশ বিভিন্ন ভাষায় থেকে দেখা যাবে মোট ২৪টি ছবি । প্রতিযোগিতায় থাকবে মোট ১৮টি সিনেমা । অস্ট্রেলিয়া (১), কলম্বিয়া (১), গ্রিস (১১), ইরান (২), জাপান (১), নিউজিল্যান্ড (১), সার্বিয়া (১), স্পেন (২), শ্রীলঙ্কা (১), মার্কিন যুক্তরাষ্ট্র (৪) ও ভারত (৩) থেকে প্রতিযোগিতায় থাকবে হাড্ডাহাড্ডি লড়াই । যে সিনেমাগুলো প্রথমবার দেখানো হবে ভারতে । এর সঙ্গে এই বছর যুক্ত হচ্ছে নতুন ক্যাটাগরি – এলজিবিটি কিউ স্পোর্টস ও অ্যাডভেঞ্চার স্পোর্টস ।

এই ফেস্টিভ্যালে তিনটি ভিন্ন বিভাগে দেওয়া হবে পুরস্কার। তার মধ্যে রয়েছে ফিকশন, ননফিকশন ও এলজবিটি কিউ)। ফেস্টিভ্যাল শুরু হবে ইরানিয়ান ছবি ‘আলি ভার্সেস আলি’ দিয়ে। শেষ হবে বাংলা সিনেমা ‘দাবাড়ু’ দিয়ে। এই উৎসব দেশের ক্রীড়াপ্রেমীদর জন্য বাড়তি প্রাপ্তি।

(Feed Source: abplive.com)