Road Accident: গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক বিএসএফ আধিকারিক! আহত ৪

Road Accident: গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক বিএসএফ আধিকারিক! আহত ৪

Road Accident: বুধবার রাতে কোচবিহার- আলিপুরদুয়ার সড়কের কাকরিবাড়ি ওভারব্রিজ এলাকায় ঘটনাটি ঘটেছে!

কোচবিহার : পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বিএসএফ আধিকারিক। গুরুতর জখম ৪। বুধবার রাতে কোচবিহার- আলিপুরদুয়ার সড়কের কাকরিবাড়ি ওভারব্রিজ এলাকায় ঘটনাটি ঘটেছে । জানা গেছে এদিন একটি বিএসএফের বোলেরো গাড়ি এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। তীব্র আওয়াজ পায় এলাকার স্থানীয় মানুষরা। তারাই ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন!

তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষ! হাসপাতালে নিয়ে এলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এক বিএসএফ আধিকারিককে মৃত বলে ঘোষণা করা হয়!আহতরা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজন বিএসএফের চিকিৎসক রয়েছে যার অবস্থা গুরুতর।

তাকে ইতিমধ্যে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। মৃত বিএসএফ জওযান নাম হরিওম প্রকাশ । এরা প্রত্যেকেই ধুবরী বিএসএফের ৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান। এরা কোচবিহার গোপালপুর সেক্টরে বিশেষ কাজে এসেছিলেন সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে যায়! আপাতত চিকিৎসা চলছে আহতদের! বিএসএফ আধিকারিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে! বোলেরো গাড়িতে ছিলেন বিএসএফ আধিকারিক-সহ বাকিরা!

শুভঙ্কর সাহা