বিয়ারবাইসেপস এবার আরেক রাজ্য পুলিশের নজরে, সমন এল সময় রায়নার নামেও

বিয়ারবাইসেপস এবার আরেক রাজ্য পুলিশের নজরে, সমন এল সময় রায়নার নামেও

India’s Got latent: বিতর্ক এবং আইনি জটিলতা পিছু ছাড়ছে না জনপ্রিয় পডকাস্ট হোস্ট রণবীর এলাহাবাদিয়ার। এই ইউটিউবার বিয়ারবাইসেপস নামেও পরিচিত। সম্প্রতি তাঁকে সমন পাঠিয়েছে অসম পুলিশ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে। মুম্বই পুলিশ আগেই তলব করেছে রণবীর এলাহাবাদিয়াকে। এবার ডাক পড়ল অসম পুলিশের তরফেও। তবে শুধু রণবীর নন, অসম পুলিশ সময় পাঠিয়েছে আরেক ইউটিউবার, কমেডিয়ান এবং কনটেন্ট ক্রিয়েটরকেও। তিনি আশিস চাঞ্চলানি। প্রসঙ্গত উল্লেখ্য, কমেডিয়ান সময় রায়নার যে ইউটিউব শো India’s Got Latent নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেখানে রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে প্যানেলিস্ট হিসেবে হাজির ছিলেন আশিস চঞ্চালানিও। জানা গিয়েছে, এই দু’জন ছাড়াও India’s Got Latent শো- এর সঞ্চালক এবং কমেডিয়ান সময় রায়না, কমেডিয়ান জসপ্রীত সিং এবং কনটেন্ট ক্রিয়েটার অপূর্বা মখিজাকেও সমন করেছে অসম পুলিশ।

সময় রায়নাকে দ্বিতীয়বার তলব করেছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের সাইবার সেল সমন পাঠিয়েছে এই কমেডিয়ানকে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে শো করতে গিয়েছেন সময় রায়না। ১৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তাঁর। কিন্তু ১৭ ফেব্রুয়ারির মধ্যে সময় রায়নাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সময়ের আইনজীবী তাঁর হাজিরার জন্য সময় চেয়ে নিয়েছে মুম্বই পুলিশের থেকে। ইতিমধ্যেই সময় রায়না এক্স মাধ্যমে জানিয়েছেন, তাঁর ইউটিউব শো India’s Got latent- এর যাবতীয় ভিডিও তিনি সরিয়ে দিয়েছেন। কিছুদিন আগে ইউটিউবও সময় রায়নার ইউটিউব শো- এর ওই বিতর্কিত ভিডিও সরিয়ে দিয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, বিতর্কের মাঝে সময় রায়নার গুজরাতের শো বাতিল হয়েছে।

অন্যদিকে আবার রণবীর এলাহাবাদিয়ার ফলোয়ারের সংখ্যা কমেছে সোশ্যাল মিডিয়ায়। এই বিতর্কের জেরেই ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন এই ইউটিউবার। অনেক তারকাই তাঁর পডকাস্ট শো- তে আসা বাতিল করেছেন ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় বিয়ারবাইসেপস- কে আনফলো করেছেন অনেক তারকা।

কমেডিয়ান সময় রায়না ইউটিউবে একটি শো করেন যার নাম India’s Got Latent এবং এই অনুষ্ঠানেই প্যানেলিস্ট হিসেবে আরও অনেকের সঙ্গে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। ওই এপিসোডেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের ‘বিয়ারবাইসেপস’ চরম অশালীন মন্তব্য করেছেন। এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?” এখানেই শেষ নয়। পরবর্তীতে ওই প্রতিযোগীকে ফের রণবীর জিজ্ঞেস করেন তাঁর যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? আর এই ভিডিও ক্লিপিং ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক, সমালোচনার ঝড়।

(Feed Source: abplive.com)